হোম > প্রবাস

আসামে বাংলাদেশি খোঁজার নামে মুসলিমদের হেনস্থা

বিশেষ প্রতিনিধি, কলকাতা

ছবি: সংগৃহীত

আসামে বাংলাদেশিদের বিরুদ্ধে পুলিশি অভিযান ক্রমাগত তীব্র হচ্ছে। বিভিন্ন ফরেনার্স ট্রাইব্যুনালে বিদেশি ঘোষিত দেড় থেকে দুইশ জনকে ইতোমধ্যে মাটিয়ার ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়েছে।

বিশেষ সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে ত্রিপুরা ও মেঘালয় সীমান্ত দিয়ে আসামে প্রবেশ করা প্রায় দেড়শ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে বিএসএফের হাতে তুলে দেয়া হয়েছে। তাদের সীমান্ত দিয়ে পুশব্যাক করা হবে।

গত শুক্রবার রাতে যে অভিযান শুরু হয়েছিল, তার তীব্রতা ক্রমশ বাড়ানো হচ্ছে। বিভিন্ন জেলায় বাংলাদেশিদের খুঁজে বের করতে রাতভর তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ। বাংলাদেশিদের আটক করা হচ্ছে। শুধু গুয়াহাটি ও কামরূপ জেলা থেকে শতাধিক বাংলাদেশিকে পুলিশ রিজার্ভে এনে তাদের নথিপত্র যাচাই ও জিজ্ঞাসাবাদ করছে।

এআইইউডিএফ এবং কংগ্রেসের সংখ্যালঘু নেতাদের অভিযোগ, বাংলাদেশি নামে প্রকৃতপক্ষে ভারতীয় মুসলিমদের হেনস্থা করা হচ্ছে। ইউডিএফ বিধায়ক রফিকুল ইসলাম বলেছেন, ‘তারা বিদেশিবিরোধী। কোনো অবৈধ বিদেশি আসামে থাকুক, সেটা তারা চান না। কিন্তু বাংলাদেশি খোঁজার নামে ভারতীয়দের ওপর হেনস্থা কোনোভাবেই মেনে নেয়া যায় না।’

মধ্য ও ভোররাতে সাধারণ সংখ্যালঘুদের আটক করছে পুলিশ, শুধুমাত্র বাংলাদেশি স্নেহভাজন হিসেবে। কংগ্রেস বিধায়ক আবদুর রহিমের বক্তব্য, ‘গরু-ছাগলের মতো ব্যবহার করা হচ্ছে সাধারণ সংখ্যালঘুদের সঙ্গে। এই সরকার যে মুসলিমবিরোধী, বাছ-বিচারহীনভাবে মুসলিমদের নামের পাশে বাংলাদেশি বা স্নেহভাজন বাংলাদেশি তকমা বসিয়ে দেয়ার ঘটনাগুলো সেটাই প্রমাণ করছে।’

অস্ট্রেলিয়ায় কমছে বাড়ির দাম, প্রবাসী ক্রেতাদের জন্য সুখবর

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা বাতিল করল মালয়েশিয়া

সৌদি থেকে ইউরোপ, কোন দেশের জন্য কী প্রশিক্ষণ দরকার

মালয়েশিয়ায় অভিবাসনবিরোধী অভিযানে ৩০ বাংলাদেশি আটক

রাশিয়ায় গ্যাস পাইপলাইন বিস্ফোরণে ১ বাংলাদেশি নিহত

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে ৯ জনের লাশ আসছে বৃহস্পতিবার

বিদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়া কী, জানাল মালয়েশিয়া

মালয়েশিয়ায় ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা পেলেন ৬ শতাধিক বাংলাদেশি

গ্রেটার পাবনা অ্যাসোসিয়েশন অব ইউএসএ-এর কমিটি গঠন

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী দৃষ্টিপ্রতিবন্ধী মাহমুদুল