হোম > প্রবাস

মিউনিখে জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী পালন

প্রবাস ডেস্ক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জার্মানি শাখার অন্তর্গত বায়ান মিউনিখ প্রদেশ শাখার উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী পালন করা হয়েছে।

এ উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। মিউনিখের স্থানীয় একটি অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলওয়াত ও শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা এবং বাংলাদেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়। বাংলাদেশি কমিউনিটি মসজিদ মিউনিখের ইমাম মো. সোহেল রানা দোয়া পরিচালনা করেন।

সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাধীনতার ঘোষণা এবং মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ১৯ দফা কর্মসূচির মাধ্যমে উন্নয়ন ও উৎপাদনের রাজনীতির প্রবর্তন করেছেন।

জুলাই আন্দোলনে ঢাকার রাজপথে মানুষের মধ্যে যে নতুন দেশ গড়ার স্বপ্ন দেখেছেন তা বাস্তবায়ন করতে হবে। জার্মান বিএনপির নেতারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে দেশে-বিদেশে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ফরিদগঞ্জের সরদার ফরিদ নিহত

প্রবাসে বৈশাখের রঙিন উৎসব

প্রথম বাংলাদেশি হিসেবে কানাডার এমপি নির্বাচিত হলেন ডলি বেগম

প্রবাসী সন্তানদের ধর্মীয় ও মানবিক মূল্যবোধসম্পন্ন আদর্শে গড়ে তোলার আহ্বান

সৌদিতে দেয়ালচাপায় বাংলাদেশির মৃত্যু

ইসরাইলি হামলায় বাংলাদেশি নারীর মৃত্যুতে ঢাকার নিন্দা

উচ্চশিক্ষা, বৃত্তি ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা জোরদার করবে মালয়েশিয়া-বাংলাদেশ

আবারও খুলছে মালয়েশিয়া শ্রম বাজার, কমছে ব্যয়

গাজা–সুদান ও দেশে অসহায়ের সহায় হাফেজ্জী

ফ্লোরিডায় হাতুড়ি হামলায় বাংলাদেশি নারী নিহত, অভিযুক্ত গ্রেপ্তার