হোম > প্রবাস

মালয়েশিয়ায় ভ্রাতৃত্ব ও ভালোবাসায় প্রবাসীদের ঈদ উদযাপন

আমার দেশ অনলাইন

প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। অনেক প্রবাসী মোবাইল ফোন ও ভিডিও কলে দেশের প্রিয়জনদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরিবার থেকে দূরে থেকেও ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে দেখা যায় তাদের।

মালয়েশিয়ায় উৎসবমুখর পরিবেশ এবং ত্যাগের মহিমায় উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। বুধবার সকাল ৮টা ১০ মিনিটে রাজধানী কুয়ালালামপুরের ঐতিহাসিক মসজিদ নেগারাসহ দেশটির বিভিন্ন মসজিদ ও ঈদগাহে একযোগে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। 

ঈদের জামাতে স্থানীয় মালয় মুসলিম, ভারতীয় বংশোদ্ভূত মালয়েশিয়ান মুসলিম, চাইনিজ মুসলিম এবং প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন জাতি ও বর্ণের হাজারো মুসল্লি কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করেন।

ধর্মীয় ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও ভালোবাসার এক অনন্য দৃশ্য পুরো দেশজুড়ে দেখা যায়।

নামাজ শেষে শুরু হয় পশু কুরবানির আনুষ্ঠানিকতা। গরু, ছাগল ও মহিষ কোরবানির পাশাপাশি কিছু এলাকায় উট ও দুম্বাও কোরবানি করা হয়েছে বলে জানা গেছে। মসজিদ, ইসলামিক সেন্টার ও বিভিন্ন কমিউনিটি সংগঠনের উদ্যোগে কোরবানির মাংস দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়।

নামাজ শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সুখ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে প্রধানমন্ত্রী মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী প্রবাসী বাংলাদেশি ও মালয়েশিয়ান নাগরিকদের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানান।

একই সঙ্গে তিনি বাংলাদেশে অবস্থানরত প্রবাসীদের পরিবারের সদস্যদের প্রতিও শুভেচ্ছা ও শুভকামনা জানান।

সৌদি বাজারে রপ্তানি বাড়াতে খাতভিত্তিক প্রস্তাব চাইলেন বাণিজ্যমন্ত্রী

সৈয়দপুর ইয়ুথ অর্গানাইজেশন ডেভোলাপমেন্টের দায়িত্বে শাহবির আহমেদ ও সৈয়দ রিয়াদ

ফ্রান্সসহ ইউরোপের বিভিন্ন দেশে ঈদুল আজহা ২৭ মে

পোর্তোতে লিগ শিরোপা উদ্‌যাপনে বর্ণাঢ্য ফুটবল উৎসব

বাংলাদেশ থেকে চার খাতে কর্মী নেবে কাতার

জামায়াতের সেক্রেটারি জেনারেলের সঙ্গে প্রবাসীদের মতবিনিময়

রাষ্ট্র সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়নে প্রবাসীদের সম্পৃক্ততার আহ্বান

লন্ডনে প্রবাসী সাহিত্যিক-সাংবাদিকদের মিলনমেলা

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা

লন্ডনে ইতিহাস গড়লেন ফরহাদ হোসেন