হোম > প্রবাস

মালয়েশিয়ার ডিটেনশন ক্যাম্পে আটক ১১৩৬ বাংলাদেশি

মালয়েশিয়া প্রতিনিধি

মালয়েশিয়ায় চলতি বছরের ৬ জুলাই পর্যন্ত ১৭ হাজার ৮৯৬ জন অবৈধ বিদেশি বিভিন্ন ডিটেনশন ক্যাম্পে আটক রয়েছেন বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসিউশন ইসমাইল। ডিটেনশন ক্যাম্পে আটককৃতদের মধ্যে ১ হাজার ১৩৬ বাংলাদেশি রয়েছেন বলে জানা গেছে।

দেশটির স্টার অনলাইন পত্রিকা স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ইমিগ্রেশন বিভাগের অধীনে পরিচালিত ২০টি ডিটেনশন ক্যাম্পে আটককৃত অভিবাসীদের রাখা হয়েছে। যার মধ্যে ১৮টি স্থায়ী ডিপো এবং দুটি অস্থায়ী ডিপো রয়েছে।

বর্তমানে মোট আটককৃতদের মধ্যে ১৩ হাজার ৯৯২ জন পুরুষ এবং ৩ হাজার ৯৭৪ জন নারী রয়েছে। এছাড়া ১৮ বছরের কম বয়সী ১০.৪% শিশু রয়েছে, যারা তাদের অভিভাবকদের সঙ্গে মালয়েশিয়ায় অবস্থান করছিল। আটক শিশুদের বাইতুল মাহাব্বা নামে পরিচিত ছয়টি কেন্দ্রে রাখা হয়েছে।

জাতীয়তার ভিত্তিতে চারটি দেশের নাগরিক আটক রয়েছে। এর মধ্যে শীর্ষে রয়েছে মিয়ানমার—যাদের সংখ্যা ৭ হাজার ৪৫৩ জন। এরপরই ইন্দোনেশিয়ার ৩ হাজার ৮১৭ জন, বাংলাদেশের ১ হাজার ১৩৬ জন ও ফিলিপাইনের ৮৩৯ জন রয়েছেন।

পত্রিকাটি স্বরাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে জানিয়েছে, আটক ব্যক্তিদের গড় মেয়াদ ০ থেকে ৩ বছরের মধ্যে এবং ২০২৫ সালের ৬ জুলাই পর্যন্ত আটক ব্যক্তিদের মধ্যে কোনো ইউএনএইচসিআর কার্ডধারী নাই। তবে আটকদের মধ্যে মোট ৪ হাজার ৭১৯ জন মিয়ানমারের রোহিঙ্গা রয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন।

অস্ট্রেলিয়ায় কমছে বাড়ির দাম, প্রবাসী ক্রেতাদের জন্য সুখবর

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা বাতিল করল মালয়েশিয়া

সৌদি থেকে ইউরোপ, কোন দেশের জন্য কী প্রশিক্ষণ দরকার

মালয়েশিয়ায় অভিবাসনবিরোধী অভিযানে ৩০ বাংলাদেশি আটক

রাশিয়ায় গ্যাস পাইপলাইন বিস্ফোরণে ১ বাংলাদেশি নিহত

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে ৯ জনের লাশ আসছে বৃহস্পতিবার

বিদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়া কী, জানাল মালয়েশিয়া

মালয়েশিয়ায় ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা পেলেন ৬ শতাধিক বাংলাদেশি

গ্রেটার পাবনা অ্যাসোসিয়েশন অব ইউএসএ-এর কমিটি গঠন

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী দৃষ্টিপ্রতিবন্ধী মাহমুদুল