হোম > প্রবাস

মালয়েশিয়ায় ফিলিস্তিনের পক্ষে সংহতি জানাতে হাজারও মানুষের ঢল

মালয়েশিয়া প্রতিনিধি

মালয়েশিয়ায় ফিলিস্তিনের পক্ষে সংহতি জানাতে কয়েক হাজার মালয়েশিয়ানদের উপস্থিতিতে রাজধানী কুয়ালালামপুরের প্রাণকেন্দ্রে ঐতিহাসিক দাতারান মারদেকা স্কয়ারে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সেক্রেটারিয়েট হিউম্যানিটি ফর গাজা (এইচ৪জি) এবং মালয়েশিয়ান উলামা অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচি শনিবার স্থানীয় সময় রাত ১১টা পর্যন্ত চলে।

এ সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সভাপতি ড. মাওলানা শোয়াইব আহমদ।

দেশটির ডাংওয়াঙ্গি পুলিশ আগে থেকেই প্রায় হাজার হাজার মানুষের সমাগমের পূর্বাভাস দিয়েছিল। বিকেল ৩টা ৩০ মিনিট থেকে মালয়েশিয়ানরা জাতীয় মসজিদ ও সোগো শপিং কমপ্লেক্সে জড়ো হতে শুরু করে এবং পরে মিছিল নিয়ে দাতারান মেরদেকায় পৌঁছায়।

সমাবেশে অংশগ্রহণকারীরা ফিলিস্তিনের পতাকা হাতে গাজার জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন। তারা ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দিয়ে ইসরায়েলের ধ্বংস কামনা করেন। অন্যদের হাতে ছিল ‘প্যালেস্টাইন উইল বি ফ্রি’ লেখা প্ল্যাকার্ড।

মার্কিন ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা

জাগপার মালয়েশিয়া শাখা কমিটি ঘোষণা

জাগপা সৌদি আরব শাখার কমিটি গঠন

প্রবাসীদের অভিযোগ দ্রুত নিরসনে বিশেষ সেল গঠন

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে যুক্তরাষ্ট্রের কানেকটিকাটে স্মরণসভা

ফেসবুকে স্ট্যাটাসের পর সড়ক দুর্ঘটনায় প্রবাসী ‍নিহত

লেবাননে ইসরাইলি হামলায় ৪ বাংলাদেশি আহত

মালয়েশিয়ায় ভ্রাতৃত্ব ও ভালোবাসায় প্রবাসীদের ঈদ উদযাপন

সৌদি বাজারে রপ্তানি বাড়াতে খাতভিত্তিক প্রস্তাব চাইলেন বাণিজ্যমন্ত্রী

সৈয়দপুর ইয়ুথ অর্গানাইজেশন ডেভোলাপমেন্টের দায়িত্বে শাহবির আহমেদ ও সৈয়দ রিয়াদ