হোম > প্রবাস

নিউইয়র্কে জুলাই গণহত্যার চিত্রপ্রদর্শনী করবে ‘প্যাট্রয়টস অব বাংলাদেশ’

স্টাফ রিপোর্টার

চব্বিশের জুলাই বিপ্লবের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আগামী ৩ আগস্ট নিউইয়র্কের ডাইভার্সিটি প্লাজায় দিনব্যাপী আলোচনা সভা ও চিত্র প্রদর্শনীর আয়োজন করবে নিউইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংগঠন "প্যাট্রয়টস অব বাংলাদেশ"।

বাংলাদেশ সময় বুধবার রাত সাড়ে ৯টায় নিউইয়র্কের একটি হোটেলে প্যাট্রয়টস অব বাংলাদেশ আয়োজিত জুলাই বিপ্লব ও আগামীর বাংলাদেশ শীর্ষক সংবাদ সম্মেলনে প্রবাসী নেতারা এ কথা জানান।

নেতারা বলেন, গত বছর জুলাই মাসে বাংলাদেশে যে স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছিল তাতে বাংলাদেশের ছাত্র জনতা ও মেহনতী মানুষের পাশাপাশি প্রবাসীরাও অংশ নিয়েছিল। জুলাই আন্দোলন শুধুমাত্র একটি আন্দোলন ছিল না। এটা ছিল একটা বিপ্লব। এই বিপ্লবের চেতনা ছড়িয়ে পড়েছিল বাংলাদেশের সর্বস্তরের মানুষের মধ্যে। যে চেতনায় পুরো জাতি ঐক্যবদ্ধ হয়েছিল ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতন নিশ্চিত করার আন্দোলনে। সেই আন্দোলন পূর্ণতা লাভ করে ৫ আগস্ট স্বৈরাচারের পলায়নের মাধ্যমে। এরপর শুরু হয় এক নতুন অধ্যায়। নতুন এক স্বপ্ন। নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন। এই স্বপ্ন কে বাস্তবায়ন করতে হলে আমাদের জুলাইয়ের চেতনাকে সমুন্নত রাখতে হবে। হাজারো শহীদের রক্তস্নাত এই জুলাইকে ভুলে গেলে চলবে না। জুলাইয়ের এই বিপ্লবী চেতনাই হোক আমাদের আগামী দিনের পথচলার পাথেয়।

২৪'র জুলাই বিপ্লবে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাদের আত্মত্যাগের অবদানকে যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য দেশ-বিদেশের সকল বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়ে প্যাট্রয়টস অব বাংলাদেশের নেতারা বলেন, শহীদদের পাশাপাশি যারা জুলাই বিপ্লবে আহত হয়েছেন তাদের সুচিকিৎসা, পুর্বাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা অন্তর্বর্তী সরকার ও পরবর্তী সরকারকে করতে হবে।

প্যাট্রয়টস অব বাংলাদেশ এর চেয়ারম্যান আবদুল কাদের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান বর্ষপূর্তি উদযাপন কমিটির কনভেনার আবদুস সবুর, জাকির হাওলাদার, এ.এস.এম রহমতউল্লাহ, দেলোয়ার হোসেন সীপন, হাছান সিদ্দিকী প্রমুখ ।

সংহতি জানাতে উপস্থিত ছিলেন কমিউনিটির নেত্রী বেগম শাহানা, ইকনার সোশ্যাল জাস্টিস ডাইরেক্টর ড. মাহতাব উদ্দিন, কমিউনিটি লিডার মোশাররফ সবুজ, জামাইকার আবদুল গনি, মুক্তিযোদ্ধা ফরহাদ আহম্মেদ, সালেহ মানিক, মুধা মোহাম্মাদ জসিম, কলামিস্ট তাহের ফারুকী, লুৎফর রহমান লাতু, খলকুর রহমান, আতিকুল আহাদ, মঞ্জুর মোরশেদ, ড. ফরহাদ হোসেন প্রফেসর সাইদ আজাদ, হাজী আনোয়ার হোসেন প্রমুখ।

লন্ডনে প্রবাসী অধিকার পরিষদের প্রথম সভা, ১১ দফা দাবি ঘোষণা

সৌদিতে এক সপ্তাহে ১২ হাজার গ্রেপ্তার, দেশে ফেরত সাড়ে ১১ হাজার

সিঙ্গাপুরে বাংলাদেশি মেরিনার্স কমিউনিটির পারিবারিক মিলনমেলা

সিঙ্গাপুরের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের নতুন সম্ভাবনা

ফ্যাসিস্ট সিস্টেমের মাস্টারমাইন্ড ছিল হাসিনা: মির্জা গালিব

নিউইয়র্কে ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত সোমা সাঈদ

শাহজালালে ১৮৬ ফ্লাইট বাতিল, আটকা ২৩ হাজার ১৬১ যাত্রী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

বিতর্ক মঞ্চ থেকে গবেষণাগারে রেবেকা শাফির পথচলা

জাপানে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত