হোম > প্রবাস

ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটির প্রশাসনিক সেবায় যাত্রা শুরু করল ‘আদাফ’

প্রবাস ডেস্ক

France

ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রশাসনিক সেবা সহজ ও কার্যকরভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আদাফের (ফরাসি প্রশাসনিক সহায়তা) নতুন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১১টায় উত্তর প্যারিসের শহরতলি অবারভিলিয়ে শহরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদাফের সভাপতি তানভীর ওয়াদুদ।

তিনি বলেন, ফ্রান্সে বসবাসরত প্রবাসীদের প্রশাসনিক বিভিন্ন জটিলতা নিরসনে আদাফ আন্তরিকতা, স্বচ্ছতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করবে। মানুষের আস্থা অর্জনের মাধ্যমে সেবার পরিধি আরও বিস্তৃত করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে বক্তব্য দেন কমিউনিটি ব্যক্তিত্ব এম এ মান্নান আজাদ, ব্যবসায়ী শহিদুল ইসলাম, অ্যাকটিভিস্ট খালেদ মাহমুদ, গবেষক ইকরামুল কবীর সালমান, কবি লোকমান আপন, লেখক কাজী হাবিবুর রহমান, তরুণ কমিউনিটি নেতা রুকন উদ্দিন, ব্যবসায়ী আরিফুজ্জামান ইমন, সাংবাদিক অনুক্ত কামরুল, সাংবাদিক শাহ সুহেল আহমদ এবং শাহরুজ খানসহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বিদেশের মাটিতে প্রশাসনিক বিভিন্ন কাজ সম্পন্ন করতে গিয়ে প্রবাসীদের নানা ধরনের জটিলতার মুখোমুখি হতে হয়। এ বাস্তবতায় আদাফের এ উদ্যোগ সময়োপযোগী এবং প্রবাসীদের জন্য অত্যন্ত উপকারী হবে।

বক্তারা আরও বলেন, সঠিক পরামর্শ ও নির্ভরযোগ্য সেবার মাধ্যমে আদাফ অল্প সময়ের মধ্যেই প্রবাসীদের আস্থার প্রতিষ্ঠানে পরিণত হবে বলে তারা আশাবাদী।

পরে উপস্থিত অতিথিদের আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। এ সময় উপস্থিত সবাই আদাফের সফলতা কামনা করেন এবং প্রবাসীদের কল্যাণে প্রতিষ্ঠানটির কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে আশা প্রকাশ করেন।

এসআর

অস্ট্রেলিয়ায় কমছে বাড়ির দাম, প্রবাসী ক্রেতাদের জন্য সুখবর

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা বাতিল করল মালয়েশিয়া

সৌদি থেকে ইউরোপ, কোন দেশের জন্য কী প্রশিক্ষণ দরকার

মালয়েশিয়ায় অভিবাসনবিরোধী অভিযানে ৩০ বাংলাদেশি আটক

রাশিয়ায় গ্যাস পাইপলাইন বিস্ফোরণে ১ বাংলাদেশি নিহত

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে ৯ জনের লাশ আসছে বৃহস্পতিবার

বিদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়া কী, জানাল মালয়েশিয়া

মালয়েশিয়ায় ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা পেলেন ৬ শতাধিক বাংলাদেশি

গ্রেটার পাবনা অ্যাসোসিয়েশন অব ইউএসএ-এর কমিটি গঠন

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী দৃষ্টিপ্রতিবন্ধী মাহমুদুল