হোম > প্রবাস

মালয়েশিয়ায় নড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদককে সংবর্ধনা

মালয়েশিয়া প্রতিনিধি

মালয়েশিয়ায় শরীয়তপুরের নড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহম্মদ রয়েল মাঝিকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এ সংবর্ধনার আয়োজন করে কিরন সমর্থকগোষ্ঠী মালয়েশিয়া শাখা ।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন, নড়িয়া-ভেদরগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য ও শরীয়তপুর জেলা বিএনপি সভাপতি শফিকুর রহমান কিরন ।

স্থানীয় সময় শনিবার রাতে রাজধানী কুয়ালালামপুরের একটি রেস্টুরেন্টে কিরণ সমর্থকগোষ্ঠী মালয়েশিয়া সভাপতি ইমন হাসানের সভাপতিত্বে ও এনামুল হক সবুজের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি ফরিদ আহম্মদ রয়েল মাঝি, মালয়েশিয়া বিএনপি সহ-সভাপতি তালহা মাহমুদ, সহ সাধারণ সম্পাদক কাজী সালাহউদ্দিন, যুবদল নেতা সাইদুর রহমান বাবু, সাইফুল ইসলাম দোয়েল প্রমুখ ।

পরে সংবর্ধিত অতিথি ফরিদ আহম্মদ রয়েল মাঝিকে ফুল দিয়ে সংবর্ধনা জানান কিরণ সমর্থকগোষ্ঠী মালয়েশিয়া নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, কদমতলী থানা বিএনপির যুগ্ম আহবায়ক সুমন আহমেদ, জালাল উদ্দিন ভুইঁয়া, মিজানুর রহমান সুমন, মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক হেলাল শিকদার, যুবনেতা জসিম উদ্দীন, সোহেল মাহমুদ, মাহফুজুর রহমান, আক্তার গাজী, আল ইমরান, মোহাম্মদ শাকিল, মোহাম্মদ শাহিন, সুমন হোসেনসহ আরও অনেকে।

অস্ট্রেলিয়ায় কমছে বাড়ির দাম, প্রবাসী ক্রেতাদের জন্য সুখবর

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা বাতিল করল মালয়েশিয়া

সৌদি থেকে ইউরোপ, কোন দেশের জন্য কী প্রশিক্ষণ দরকার

মালয়েশিয়ায় অভিবাসনবিরোধী অভিযানে ৩০ বাংলাদেশি আটক

রাশিয়ায় গ্যাস পাইপলাইন বিস্ফোরণে ১ বাংলাদেশি নিহত

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে ৯ জনের লাশ আসছে বৃহস্পতিবার

বিদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়া কী, জানাল মালয়েশিয়া

মালয়েশিয়ায় ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা পেলেন ৬ শতাধিক বাংলাদেশি

গ্রেটার পাবনা অ্যাসোসিয়েশন অব ইউএসএ-এর কমিটি গঠন

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী দৃষ্টিপ্রতিবন্ধী মাহমুদুল