হোম > প্রবাস

সিডনিতে আ. লীগের নেতাকর্মীদের সন্ত্রাসী কর্মকাণ্ড

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

বাংলাদেশে ছাত্রজনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীদের সন্ত্রাসী কর্মকাণ্ড এখন দেশের বাইরেও ছড়িয়ে পড়েছে। গত ২৩ জুন ২০২৫ সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় আটটার দিকে অস্ট্রেলিয়া আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের নামে সিডনির বাংলাদেশি অধ্যুষিত এলাকা লাকেম্বাতে দলটির নেতাকর্মী ঝটিকা মিছিল বের করে। সেই সময় একজন বাংলাদেশি ছাত্রকে শারীরিক ভাবে লাঞ্ছিত করায় অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিদের মাঝে উদ্বেগের সঞ্চার হয়েছে।

ভিডিওতে দেখা যায় নিষিদ্ধ দল আওয়ামী লীগের অস্ট্রেলিয়া শাখার চিহ্নিত নেতা সিরাজুল হক ও গাউসুল আলম শাহজাদা মিছিলটির নেতৃত্ব দিচ্ছে।

শারীরিকভাবে আক্রমণের শিকার একুশ বছর বয়সী বাংলাদেশি তরুণ শিক্ষার্থীর সাথে কথা বলে জানা যায়, সোমবার সন্ধ্যায় বাসায় ফেরার সময় লাকেম্বার ফুটপাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলের নামে চিৎকার করা দেখে সে তাৎক্ষণিকভাবে ভুয়া বলে প্রতিবাদ করে। সাথে সাথে চার-পাঁচজন আওয়ামী লীগের নেতাকর্মী তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে লাথি ও ঘুষি মারতে থাকে। তবে শিক্ষার্থী তাদেরকে কোন ধরণের পাল্টা আঘাত না করে সাথে সাথে স্থানীয় পুলিশকে ফোন করে।

তাৎক্ষণিকভাবে স্থানীয় ক্যাম্পসি পুলিশ স্টেশন থেকে অফিসাররা ঘটনাস্থলে উপস্থিত হয়। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। পথচারীদের রেকর্ড করা বেশ কয়েকটি ভিডিওতে উপস্থিত আওয়ামী নেতাকর্মীদের পরিস্কারভাবে চিহ্নিত করা হয়েছে এবং বিষয়টি পুলিশের তদন্তাধীন রয়েছে।

স্থানীয় এমপি এবং সিনেটরদের সাথে এই ঘটনা সম্পর্কে মতামত জানতে যোগাযোগ করা হলে তারা ভিডিওটি দেখে বিস্ময় প্রকাশ করেন।

স্থানীয় বাংলাদেশি সামাজিক নেতৃবৃন্দ এবং ব্যবসায়ীদের সাথে এ ঘটনা নিয়ে কথা বললে তাদের অনেকেই বলেন সমস্যার মূলে হচ্ছে বাংলাদেশ হাই কমিশন এবং কনসুলেটে। ফ্যাসিবদী দলটির পতনের পরও বিভিন্ন বিজনেস এক্সপো এবং জাতীয় দিবসের অনুষ্ঠানের নামে স্থানীয় আওয়ামী নেতাকর্মীদের সাথে বাংলাদেশ হাই কমিশনের সখ্যতা চোখে পড়ার মতো।

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত যুক্তরাষ্ট্রের

মালয়েশিয়ায় গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত, সেনা কর্মকর্তা গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থী নিখোঁজ

লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশিকে প্রত্যাবাসন

মালদ্বীপে অসুস্থ বাংলাদেশির দেশে ফেরার দায়িত্ব নিল হাইকমিশন

বাংলা প্রেসক্লাব বার্মিংহাম মিডল্যান্ডস-এর দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

কম্বোডিয়ায় অনিয়মিত বাংলাদেশিদের দেশে ফেরার সুযোগ

প্রবাসীদের বিনিয়োগে শক্তিশালী হচ্ছে অর্থনীতি: তথ্যমন্ত্রী

জ্বালানি সাশ্রয়ে মালয়েশিয়ায় ওয়ার্ক ফ্রম হোম চালু

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ফরিদগঞ্জের সরদার ফরিদ নিহত