হোম > প্রবাস

মালয়েশিয়ায় নদীতে নিখোঁজ বাংলাদেশির মরদেহ উদ্ধার

আতিকুর রহমান নগরী

মালয়েশিয়ার একটি নদীতে মাছ ধরতে গিয়ে স্রোতে ভেসে নিখোঁজ বাংলাদেশির মরদেহ উদ্ধার করা হয়েছে ।

স্থানীয় সময় রোববার সকাল ১০টার দিকে নদীতে ভাসমান অবস্থায় ওই বাংলাদেশির মরদেহ উদ্ধার করা হয়। এর আগে বৃহস্পতিবার বিকেলে দেশটির নেগরি সেম্বিলান রাজ্যের জেমাস জেলার একটি নদীতে স্রোতে ভেসে নিখোঁজ হন ওই বাংলাদেশি।

গত শুক্রবার এক বিবৃতিতে তামপিন জেলা পুলিশের সুপারিনটেনডেন্ট আমিরুদ্দিন সারিম্যান জানান, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ জানতে পারে, কাম্পুং বাংকাহুলু সংলগ্ন নদীতে মাছ ধরার সময় একজন বাংলাদেশি তীব্র স্রোতে ভেসে গেছেন। ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। পরদিন শুক্রবার ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগ এবং সিভিল ডিফেন্স ফোর্সের সহায়তায় আবারও তল্লাশি চালানো হয়।

একজন পুলিশ কর্মকর্তা জানান, ঘটনাস্থল থেকে প্রায় ১৩ কিলোমিটার দূর থেকে মরদেহ উদ্ধার করা হয়। ভুক্তভোগীর পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেছে। মরদেহটি বর্তমানে ময়নাতদন্তের জন্য তাম্পিন হাসপাতালের ফরেনসিক বিভাগে রাখা হয়েছে। ঘটনাটিকে আকস্মিক মৃত্যু হিসেবে তদন্ত করা হচ্ছে বলেও জানান ওই কর্মকর্তা।

লন্ডনে প্রবাসী অধিকার পরিষদের প্রথম সভা, ১১ দফা দাবি ঘোষণা

সৌদিতে এক সপ্তাহে ১২ হাজার গ্রেপ্তার, দেশে ফেরত সাড়ে ১১ হাজার

সিঙ্গাপুরে বাংলাদেশি মেরিনার্স কমিউনিটির পারিবারিক মিলনমেলা

সিঙ্গাপুরের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের নতুন সম্ভাবনা

ফ্যাসিস্ট সিস্টেমের মাস্টারমাইন্ড ছিল হাসিনা: মির্জা গালিব

নিউইয়র্কে ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত সোমা সাঈদ

শাহজালালে ১৮৬ ফ্লাইট বাতিল, আটকা ২৩ হাজার ১৬১ যাত্রী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

বিতর্ক মঞ্চ থেকে গবেষণাগারে রেবেকা শাফির পথচলা

জাপানে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত