হোম > প্রবাস

রাষ্ট্রদূত মাসুদুর রহমানের সঙ্গে স্পেন বিএনপির সৌজন্য সাক্ষাৎ

ফখরুদ্দিন রাজি (স্পেন)

স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন স্পেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতারা। মাদ্রিদে বাংলাদেশ দূতাবাসের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় বিএনপির পক্ষ থেকে ২৫ সদস্যের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করেন।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন স্পেন বিএনপির সভাপতি জামাল উদ্দিন মনির এবং সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন।

সাক্ষাৎকালে বিএনপি নেতারা প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা এবং দূতাবাসের সেবার মানোন্নয়ন নিয়ে মুক্ত আলোচনা করেন। তারা কনস্যুলার সেবা আরও গতিশীল করতে চুক্তিভিত্তিক জনবল নিয়োগের প্রস্তাব দেন।

সভায় বক্তব্য রাখেন মাহবুবুর রহমান ঝন্টু, হেমায়েত খান, আব্দুল মুজাক্কির, আব্দুল মোতালেব বাবুল, জাকির হোসেন জাকি, সুমন হাওলাদার, মুহিব বিল্লাহ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সিপার আহমেদ, সদস্য সচিব আসাদ আলী, মহানগর বিএনপির সভাপতি সোহেল আহমেদ সমছু, সিনিয়র সহ-সভাপতি কবির ইসলাম প্রমুখ।

বক্তারা এ সময় স্পেনে পাচার হয়ে আসা বিলিয়ন ইউরোর উৎস, বিশেষ করে বাংলাদেশের সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদের অবৈধ সম্পদের বিষয়ে রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করেন এবং এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

নেতারা প্রবাসীদের দৈনন্দিন প্রয়োজনীয়তার কথা বিবেচনায় রেখে দূতাবাসে ফটোকপি ও স্ক্যানিং মেশিন স্থাপনের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

রাষ্ট্রদূত মাসুদুর রহমান ধৈর্য সহকারে উপস্থিত নেতৃবৃন্দের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সম্ভাব্য ক্ষেত্রে দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন।

এ সময় দূতাবাসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চার্জ দ্য অ্যাফেয়ার্স ও রাজনৈতিক সচিব ইমাদুল হক এবং বাণিজ্যিক কাউন্সিলর ও শ্রম সচিব মু’তাসিমুল ইসলাম।

এছাড়া বিএনপির আকবর শেঠ, মোহাম্মাদ সাঈদ মিয়া, বাবুল মিয়া, সৈয়দ নাসিম, আব্দুল মতিন, আবুল কাশেম মুকুল, ইউনুস আলী, যুবনেতা আব্দুল মজিদ সুজন, শাহ আলম, এস এম মনির, ইয়াসিন আরাফাত, মিজানুর রহমান মুকুলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। তারা রাষ্ট্রদূতের কাছে তাদের আশা-আকাঙ্ক্ষা, সমস্যা ও দাবিদাওয়ার কথা তুলে ধরেন।

দুই’শ ডলার ও একটি ব্যাকপ্যাক থেকে স্টেট সিনেটর, এমডি মাসুদুর রহমানের উত্থানের গল্প

সৌদিতে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা

মালদ্বীপ প্রবাসীদের জন্য এবার যে নতুন উদ্যোগ

মালদ্বীপে বাংলাদেশি মোশারফ হোসেনের দীপ্ত পদচারণা

ব্রেমেন বিশ্ববিদ্যালয় কাউন্সিল নির্বাচনে বাংলাদেশিদের সাফল্য

কুয়েত প্রবাসীদের সমস্যার কথা শুনলেন রাষ্ট্রদূত

ফ্রান্সের বিশ্ব সাহিত্য অভিধানে কাজী নজরুল ইসলাম

ইইউর নতুন অভিবাসন আইনে কী আছে

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর ঘিরে যুবদলের প্রস্তুতি সভা

মালয়েশিয়ায় ২৪ কৃতী বাংলাদেশি পেলেন সম্মাননা