হোম > প্রবাস

১২৩ বাংলাদেশিকে বিমানবন্দরে আটকে দিলো মালয়েশিয়া

আতিকুর রহমান নগরী

মালয়েশিয়ার অভিবাসন কর্তৃপক্ষ কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ) থেকে ১২৩ জন বাংলাদেশিসহ ১৯৮ জন বিদেশিকে দেশে প্রবেশ করতে না দিয়ে ফেরত পাঠিয়েছে। তারা প্রয়োজনীয় কাগজপত্র ও শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার, কেএলআইএ-র টার্মিনাল ১ ও ২-এ এই ঘটনা ঘটে। মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থার মহাপরিচালক দাতুক সেরি মোহাম্মদ শুহাইলি মোহাম্মদ জেইন জানান, যাত্রীদের ‘নট টু ল্যান্ড’ পদ্ধতির আওতায় আটক করা হয়েছে এবং সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলো তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করবে।

বারনামা-র প্রতিবেদনে বলা হয়, টার্মিনাল ১ থেকে আটক ১২৮ জনের মধ্যে ১২৩ জন বাংলাদেশি, ২ জন পাকিস্তানি, ২ জন ইন্দোনেশিয়ান এবং ১ জন সিরিয়ান নাগরিক ছিলেন। টার্মিনাল ২ থেকে আটক বাকি ৭০ জনের মধ্যে ৫১ জন ইন্দোনেশিয়ান, ১৩ জন ভারতীয়, ৪ জন পাকিস্তানি এবং ২ জন ভিয়েতনামী নাগরিক রয়েছেন।

মোহাম্মদ শুহাইলি হুঁশিয়ারি দিয়ে বলেন, মালয়েশিয়াকে অবৈধ অনুপ্রবেশের জন্য ট্রানজিট হাব হিসেবে ব্যবহারের চেষ্টা প্রতিহত করতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, এর আগে ১১ জুলাই একইভাবে কুয়ালালামপুর বিমানবন্দর থেকে প্রয়োজনীয় শর্ত না পূরণ করায় ৯৬ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়। মালয়েশিয়ার অভিবাসন কর্তৃপক্ষ অভিবাসন আইন প্রয়োগে বর্তমানে বেশ কঠোর অবস্থানে রয়েছে।

লিবিয়া থেকে ফিরছেন ১৭৫ বাংলাদেশি

স্বাধীনতা ও জুলাই বিপ্লব জাতীয় মুক্তির পথ: প্যাট্রিয়টস অব বাংলাদেশ

নিউইয়র্কে বাংলাদেশি তরুণী ট্রাকচাপায় নিহত

কোকোর মৃত্যুরহস্য উদ্‌ঘাটনে মালয়েশিয়ায় স্মারকলিপি প্রদান

অস্ট্রেলিয়ায় আইপিডিসির ২৫ বছর পূর্তি উপলক্ষে নানা অনুষ্ঠানমালা

‘ভয়ংকর’ ১০ বাংলাদেশি যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার

কানাডায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপিত

প্রবাসীদের জন্য কড়া নিয়ম করতে যাচ্ছে মালয়েশিয়া

জেল-জরিমানা ছাড়াই সৌদি আরব ছাড়ার সুযোগ পেলেন বাংলাদেশিরা

দুবাইয়ে লটারিতে ১২ কোটি টাকা জিতলেন বাংলাদেশি