হোম > প্রবাস

সিলেট টাউন ক্লাব ইউকে‘র উদ্যোগে যুক্তরাজ্যে মিলনমেলা ৪ মে

স্টাফ রিপোর্টার

সিলেট টাউন ক্লাব ইউকে‘র উদ্যোগে যুক্তরাজ্যে মিলনমেলা আগামী ৪ মে। বার্মিংহামের পেরিবারের ব্রডওয়ে একাডেমিতে এ মিলনমেলা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জেবতিক রাজিব হক।

বুধবার বার্মিংহামের স্মলহীথে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, অনুষ্ঠানের জন্য একটি স্মরণিকা প্রকাশের উদ্যোগ নেয়া হয়েছে। স্মরণিকায় গল্প, কবিতা, সিলেট শহর ভিত্তিক তথ্যমূলক প্রবন্ধ ও স্মৃতিচারণমূলক লেখার জন্য আহ্বান রইল। লেখা পাঠানোর শেষ তারিখ ১৫ এপ্রিল। অনুষ্ঠানে যারা অংশ নিতে আগ্রহী, তাদের আগামী ২০ এপ্রিলের মধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। sylhet.townclub@gmail.com এ ইমেইলে লেখা পাঠানোর অনুরোধ করেন তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের উপদেষ্টা মোস্তফা চৌধুরী জুবরাজ, বার্মিংহাম বাংলাদেশী বিজনেস এসোসিয়েশনের সভাপতি আবদুল মালিক পারভেজ, নাট্যকার মুরাদ খান, বাংলা প্রেসক্লাব বার্মিংহাম-মিডল্যান্ডসের সভাপতি মারুফ আহমেদ, সাংবাদিক জয়নাল ইসলাম, হোসেইন আহমেদ, শাকিল আহমেদ, ডা. সামসুর চৌধুরী, সাইফুল ইসলাম শাহেদ, শরীফ রাজ্জাক, নজমুল আলবাব, কামাল আহমেদ, মোহাম্মেদ মোস্তফা লিমন, আশফাক ও রাহাত প্রমুখ।

প্রথম বাংলাদেশি হিসেবে কানাডার এমপি নির্বাচিত হলেন ডলি বেগম

প্রবাসী সন্তানদের ধর্মীয় ও মানবিক মূল্যবোধসম্পন্ন আদর্শে গড়ে তোলার আহ্বান

সৌদিতে দেয়ালচাপায় বাংলাদেশির মৃত্যু

ইসরাইলি হামলায় বাংলাদেশি নারীর মৃত্যুতে ঢাকার নিন্দা

উচ্চশিক্ষা, বৃত্তি ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা জোরদার করবে মালয়েশিয়া-বাংলাদেশ

আবারও খুলছে মালয়েশিয়া শ্রম বাজার, কমছে ব্যয়

গাজা–সুদান ও দেশে অসহায়ের সহায় হাফেজ্জী

ফ্লোরিডায় হাতুড়ি হামলায় বাংলাদেশি নারী নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে নিহত প্রবাসীর লাশ দেশে পৌছেছে

এমবিই সম্মানে ভূষিত হচ্ছেন ব্রিটিশ-বাংলাদেশি আবু তাহের