হোম > প্রবাস > প্রবাসী জীবন

পর্তুগালে বাংলাদেশি উদ্যোক্তাদের অংশগ্রহণ ক্রমেই বাড়ছে

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

পর্তুগালে বাংলাদেশি কমিউনিটির অর্থনৈতিক উপস্থিতি দিনে দিনে আরো দৃশ্যমান হয়ে উঠছে। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা, আন্তর্জাতিক বাণিজ্য এবং রেস্টুরেন্ট ও পর্যটন খাতে বাংলাদেশি উদ্যোক্তাদের অংশগ্রহণ ক্রমেই বাড়ছে।

বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি প্রবাসীরা রেস্টুরেন্ট খাতে সুনাম অর্জন করলেও পর্তুগালে ফিউশনভিত্তিক রেস্টুরেন্ট উদ্যোগ তুলনামূলকভাবে কম ছিল। তবে বর্তমানে এই খাত প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনাময় হিসেবে আবির্ভূত হচ্ছে।

এই প্রেক্ষাপটে সম্প্রতি লিসবনে বাংলাদেশি উদ্যোক্তাদের উদ্যোগে ‘Urban Tiffin’ নামে একটি নতুন ফিউশন রেস্টুরেন্ট চালু হয়েছে। রেস্টুরেন্টটি Avenida Almirante Reis 17A-এ অবস্থিত, যা ‘বাংলা গলি’ নামে পরিচিত মার্তিম মোনিজ এলাকার নিকটবর্তী।

রেস্টুরেন্টটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্য, সাংবাদিক, ব্যবসায়ী এবং স্থানীয় অতিথিরা উপস্থিত ছিলেন।

উদ্যোক্তাদের ভাষ্য অনুযায়ী, লিসবনে আন্তর্জাতিক পর্যটক ও বিভিন্ন দেশের বাসিন্দার সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বহু সাংস্কৃতিক খাবারের চাহিদাও বেড়েছে। সেই বিবেচনায় রেস্টুরেন্টটিতে এশীয় ও ইউরোপীয় স্বাদের সমন্বয়ে ফিউশনধর্মী খাদ্য তালিকা রাখা হয়েছে।

প্রবাসি কমিউনিটির সদস্যদের মতে, এ ধরনের উদ্যোগ শুধু ব্যাবসায়িক সম্প্রসারণ নয়; বরং বাংলাদেশি কমিউনিটির অর্থনৈতিক ও সামাজিক উপস্থিতিরও প্রতিফলন।

বিশেষজ্ঞদের মতে, অভিবাসীদের জন্য রেস্টুরেন্ট ব্যবসা অনেক সময় প্রাথমিক উদ্যোক্তা খাত হিসেবে কাজ করে। এর মাধ্যমে কর্মসংস্থান তৈরির পাশাপাশি স্থানীয় সমাজের সঙ্গে সাংস্কৃতিক যোগাযোগও গড়ে ওঠে।

প্রবাসী বাংলাদেশিরা এখন আর কেবল শ্রমনির্ভর পেশায় সীমাবদ্ধ নেই; ধীরে ধীরে ব্যবসা, সেবা ও সৃজনশীল উদ্যোগের মাধ্যমেও নিজেদের অবস্থান তৈরি করছেন। সংশ্লিষ্টদের মতে, বাংলাদেশি উদ্যোক্তাদের এ ধরনের উদ্যোগ দীর্ঘমেয়াদে কমিউনিটির অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং সাংস্কৃতিক পরিচিতি বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

যতদিন রাজনীতিতে থাকবো ততদিন সাধারণ মানুষের পাশে থাকবো: হাবিবুর রশিদ

জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণে সরকার-বিরোধীদল ব্যর্থ: তাজুল ইসলাম

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালিতে সবচেয়ে দীর্ঘস্থায়ী প্রধানমন্ত্রী মেলোনি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু করতে বিলম্বের কারণ জানালেন মন্ত্রী

ঢাকা-সিলেট মহাসড়ক সম্প্রসারণে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন

আমরা ধর্ম-বর্ণের ঊর্ধ্বে থেকে সবাই মিলে একসঙ্গে থাকব: খাদ্যমন্ত্রী

গ্যাস-বিদ্যুতের সংকটে হুমকি নয়, সমাধানের পথ দেখান: রিজভী

টেক্সাসে চালকবিহীন ‘সাইবারক্যাব’ চালু করল টেসলা

ভেনেজুয়েলার তেলে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা যুক্তরাষ্ট্রের

জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত বৃদ্ধার মৃত্যু