হোম > প্রবাস > প্রবাসী জীবন

রমজানে তিন দেশে মানবিক কার্যক্রমে হাফেজ্জী চ্যারিটেবল

আমার দেশ অনলাইন

বাংলাদেশসহ, ফিলিস্তিনের গাজা ও সুদানে পবিত্র রমজান মাসে মানবিক কার্যক্রম পরিচালনা করছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ (এইচসিএসবি)। তাদের এ সহায়তা পাচ্ছে যুদ্ধবিধ্বস্ত গাজা, সুদান ও বাংলাদেশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর লোকজন।

সংস্থাটির মহাপরিচালক মুহাম্মদ রাজ বলেছেন, রমজানজুড়ে উত্তর ও মধ্য গাজায় পরিবারভিত্তিক খাদ্য সহায়তা, রান্না করা ইফতার বিতরণ, বিশুদ্ধ পানি সরবরাহ এবং জরুরি মানবিক সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। পাশাপাশি ৭টি হাসপাতালে প্রয়োজনভিত্তিক চিকিৎসা সহায়তা অব্যাহত রয়েছে।

তিনি বলেন, সুদানে স্থানীয় স্বেচ্ছাসেবক দলের মাধ্যমে বাস্তুচ্যুত ও অতি সংকটাপন্ন পরিবারগুলোর কাছে খাদ্য প্যাকেজ, জরুরি সামগ্রী এবং প্রাথমিক চিকিৎসা সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। মাঠপর্যায়ে সরাসরি সমন্বয় ও তদারকির মাধ্যমে রমজানজুড়ে এই কার্যক্রম সচল রয়েছে।

রাজ বলেন, বাংলাদেশে রমজানজুড়ে ধাপে ধাপে ১,০০০ অসহায় পরিবারকে খাদ্যবাজার সহায়তা প্রদান করা হচ্ছে। পাশাপাশি প্রতিবন্ধী পরিবারগুলোর জন্য খাদ্য সহায়তা ও প্রয়োজনীয় সহায়ক উপকরণ সরবরাহ করা হচ্ছে। নওমুসলিম পরিবার ও প্রত্যন্ত অঞ্চলের অসহায় নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে বহুমুখী কর্মসূচিও বাস্তবায়নাধীন রয়েছে। স্বাস্থ্যসেবার ক্ষেত্রে সংস্থাটি দেশের প্রত্যন্ত অঞ্চলে বড় পরিসরে মেডিকেল ক্যাম্প পরিচালনা করছে এবং এ পর্যন্ত প্রায় ৪০০ জন রোগীর জটিল অপারেশনে সহায়তা প্রদান করেছে—যা সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য জীবনরক্ষাকারী উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

তরুণ প্রজন্মের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ঢাকার রায়েরবাগে সংস্থাটি একটি বৃহৎ স্কিল ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম গড়ে তুলেছে, যেখানে বেকার যুবকদের কর্মদক্ষতা বৃদ্ধি ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরিতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। মানবিক সহায়তার পাশাপাশি দীর্ঘমেয়াদি সামাজিক পরিবর্তনের কৌশলগত বিনিয়োগ হিসেবে এই উদ্যোগকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

ব্রেমেন বিশ্ববিদ্যালয় কাউন্সিল নির্বাচনে বাংলাদেশিদের সাফল্য

কুয়েত প্রবাসীদের সমস্যার কথা শুনলেন রাষ্ট্রদূত

ফ্রান্সের বিশ্ব সাহিত্য অভিধানে কাজী নজরুল ইসলাম

ইইউর নতুন অভিবাসন আইনে কী আছে

মালয়েশিয়ায় ২৪ কৃতী বাংলাদেশি পেলেন সম্মাননা

ফ্রান্সসহ ইউরোপের বিভিন্ন দেশে ঈদুল আজহা ২৭ মে

রাষ্ট্র সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়নে প্রবাসীদের সম্পৃক্ততার আহ্বান

লন্ডনে ইতিহাস গড়লেন ফরহাদ হোসেন

যুক্তরাজ্যে সাংবাদিকতা থেকে ওয়ার্ড কাউন্সিলর আব্দুল আহাদ

স্পেনের অভিবাসীদের জন্য আসছে বড় ধরনের সুসংবাদ