হোম > প্রবাস > প্রবাসী জীবন

লন্ডনে ইতিহাস গড়লেন ফরহাদ হোসেন

প্রবাস ডেস্ক

লন্ডন বারা অব নিউহ্যাম কাউন্সিলে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত মেয়র নির্বাচিত হয়ে নতুন ইতিহাস গড়েছেন ফরহাদ হোসেন। যুক্তরাজ্যে মূলধারার রাজনীতিতে লেবার পার্টির প্রার্থী হয়ে তিনি মেয়র নির্বাচিত হন।

জয়লাভের পর সমর্থকদের ধন্যবাদ জানিয়ে ফরহাদ হোসেন বলেন, এই বিজয় পুরো কমিউনিটির জন্য গর্বের বিষয়। তিনি সব সম্প্রদায়ের মানুষের জন্য কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

শুক্রবার বিকেলে লন্ডনে নির্বাচনের ফল ঘোষণা করা হয়। এতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে প্রায় ৫ হাজার ভোট বেশি পেয়ে বিজয়ী হন ফরহাদ হোসেন। তিনি পেয়েছেন ২৫ হাজার ৫৩৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ মির্জা পেয়েছেন ২০ হাজার ২৩৪ ভোট।

রাজনীতির পাশাপাশি কমিউনিটির বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন এবং দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন সামাজিক ও জনসেবামূলক কার্যক্রমের সঙ্গে যুক্ত থেকে পরিচিতি অর্জন করেন তিনি।

নির্বাচনি প্রচারণায় স্থানীয় সেবা উন্নয়ন, কমিউনিটি সম্প্রীতি এবং তরুণদের অংশগ্রহণ বাড়ানোর বিষয়গুলো গুরুত্ব পায়।

প্রবাসী বাংলাদেশিদের অনেকে মনে করেন, ফরহাদ হোসেনের এই অর্জন যুক্তরাজ্যের রাজনীতিতে নতুন প্রজন্মের বাংলাদেশি বংশোদ্ভূতদের অংশগ্রহণকে আরও উৎসাহিত করবে।

আর্থিক সচেতনতায় সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির ছাত্রীদের পাশে প্রাইম ব্যাংক

পার্লামেন্টই হবে রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু, বিরোধীদলকে সম্পাদকদের পরামর্শ

ইউরোপীয় দুই আইনপ্রণেতাকে দেশে ঢুকতে দিল না ইসরাইল

মাগুরার শিশু হত্যা: ডেথ রেফারেন্স ও আপিলের রায় মঙ্গলবার

সন্দ্বীপে ব্যবসায়ী গুলিবিদ্ধ

জুলাই বিপ্লবে রামপুরায় ২৩ জন হত্যায় হাসিনা ও মেনন-কামরুল দায়ী

‘রোহিঙ্গা সংকট দেশে অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত চাপ সৃষ্টি করেছে’

মাদরাসা শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে আইসিটি-এআইয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে

সরকারের ব্যর্থতায় প্রতিদিন ১০ জনের বেশি খুন হচ্ছে: ইসলামী আন্দোলন

সিরিয়ার আসাদপন্থি ‘ব্যারেল বোমা মুফতি’ খ্যাত হাসুনের যাবজ্জীবন কারাদণ্ড