হোম > প্রবাস > প্রবাসী জীবন

মালদ্বীপে অসুস্থ বাংলাদেশির দেশে ফেরার দায়িত্ব নিল হাইকমিশন

প্রবাস ডেস্ক

মালদ্বীপে গুরুতর অসুস্থ হয়ে পড়া প্রবাসী বাংলাদেশি মিনার হোসেনের দেশে ফেরার জন্য বিমান টিকিট হস্তান্তর করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলাম।

সোমবার (২০ এপ্রিল) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্ত ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তহবিল থেকে এই টিকিট বাংলাদেশ হাইকমিশনে প্রদান করা হয়।

এসময় হাইকমিশনার মিনার হোসেনের দ্রুত সুস্থতা কামনা করেন এবং মালদ্বীপে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের যেকোনো প্রয়োজনে হাইকমিশন সবসময় পাশে থাকবে বলে আশ্বস্ত করেন।

তিনি আরও বলেন, প্রবাসী কর্মীদের যথাযথ চিকিৎসা ও আইনি অধিকার নিশ্চিত করতে হাইকমিশন সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবে।

প্রসঙ্গত, মিনার হোসেন চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার বাসিন্দা। তিনি বিএমইটি ছাড়পত্র নিয়ে দীর্ঘদিন ধরে মালদ্বীপে কর্মরত ছিলেন। সম্প্রতি হঠাৎ হার্ট স্ট্রোকে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

আগামী ২৪ এপ্রিল ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে।

যুক্তরাষ্ট্রে বাঙালি কমিউনিটির উত্থান কেউ ঠেকাতে পারবে না: হেকিম জেফরি

প্রধানমন্ত্রীর হোটেলের সামনে বিএনপি-আ.লীগের পাল্টাপাল্টি মিছিল, পুলিশ মোতায়েন

মালয়েশিয়ায় অভিবাসনবিরোধী অভিযানে ৩০ বাংলাদেশি আটক

রাশিয়ায় গ্যাস পাইপলাইন বিস্ফোরণে ১ বাংলাদেশি নিহত

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে ৯ জনের লাশ আসছে বৃহস্পতিবার

গ্রেটার পাবনা অ্যাসোসিয়েশন অব ইউএসএ-এর কমিটি গঠন

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী দৃষ্টিপ্রতিবন্ধী মাহমুদুল

জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকীতে লন্ডনে বিপ্লব সমাবেশ

পর্তুগালে বিপাকে হাজারো বাংলাদেশি অভিবাসী

মালদ্বীপে বাংলাদেশি মোশারফ হোসেনের দীপ্ত পদচারণা