হোম > প্রবাস > প্রবাসী জীবন

ফিলিস্তিন টিভিতে হাফেজ্জী চ্যারিটেবলের সম্প্রচার

আমার দেশ অনলাইন

ফিলিস্তিনের ‘ফিলিস্তিন টিভি’তে চ্যানেলে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের কার্যক্রম প্রকাশিত হয়েছে। ইতোমধ্যেই ফিলিস্তিন টিভির প্রায় ৬ মিলিয়ন ফলোয়ারসমৃদ্ধ ফেসবুক পেজ এবং ১.৯ মিলিয়ন ফলোয়ারের ইউটিউবেও প্রচার করা হয়।

এর আগে আলজাজিরা, বিবিসি, মিশর টাইমসসহ আন্তর্জাতিক পর্যায়ের একাধিক গণমাধ্যমে গাজা ও সুদানে পরিচালিত হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের কার্যক্রম নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। পাশাপাশি বিশ্বের বিভিন্ন হিউম্যানিটারিয়ান ও হিউম্যান রাইটস ডিপার্টমেন্ট থেকেও সংস্থাটির কার্যক্রম প্রশংসিত হয়েছে, যা আন্তর্জাতিক পরিমণ্ডলে এই উদ্যোগের গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতাকে আরও দৃঢ় করেছে।

সম্প্রতি ফিলিস্তিন টিভির প্রতিনিধি দল সরেজমিনে সংস্থাটির কার্যক্রম পর্যবেক্ষণ করেছে। মাঠপর্যায়ের উপস্থিতি, স্থানীয় সমন্বয় এবং বাস্তব সহায়তা কার্যক্রম তারা প্রত্যক্ষ করে সন্তোষ প্রকাশ করেছে। তারা ইতোমধ্যেই তাদের প্ল্যাটফর্মে এই কার্যক্রম তুলে ধরেছে এবং সংস্থার সঙ্গে সরাসরি যোগাযোগও স্থাপন করেছে।

জানা গেছে, ঈদের পর গাজার অভ্যন্তরে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের কার্যক্রম নিয়ে ফিলিস্তিন টিভিতে একটি বৃহৎ ডকুমেন্টারি প্রকাশ করা হবে। গাজায় অথেনটিকভাবে পরিচালিত মানবিক কার্যক্রমের অনুসন্ধানে একাধিক সূত্রে বারবার এই সংস্থার নাম উঠে আসায় তারা বিশেষ আগ্রহ প্রকাশ করেছে।

মহাপরিচালক মুহাম্মদ রাজ বলেন, এটি নিঃসন্দেহে বাংলাদেশের মানবিক উদ্যোগের এক ঐতিহাসিক আন্তর্জাতিক স্বীকৃতি। হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ শুরু থেকেই বিশ্বাস করে—স্বচ্ছতা, সততা, জবাবদিহি এবং মানুষের আমানত যথাস্থানে পৌঁছে দেওয়ার অঙ্গীকারই মানবিক কাজের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই সংস্থাটি ধারাবাহিকভাবে তাদের কার্যক্রমের প্রমাণ, সমন্বয়, বাস্তব চিত্র এবং প্রয়োজনীয় তথ্য জনসম্মুখে উপস্থাপন করে আসছে।

মালয়েশিয়ায় অভিবাসনবিরোধী অভিযানে ৩০ বাংলাদেশি আটক

রাশিয়ায় গ্যাস পাইপলাইন বিস্ফোরণে ১ বাংলাদেশি নিহত

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে ৯ জনের লাশ আসছে বৃহস্পতিবার

গ্রেটার পাবনা অ্যাসোসিয়েশন অব ইউএসএ-এর কমিটি গঠন

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী দৃষ্টিপ্রতিবন্ধী মাহমুদুল

জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকীতে লন্ডনে বিপ্লব সমাবেশ

পর্তুগালে বিপাকে হাজারো বাংলাদেশি অভিবাসী

মালদ্বীপে বাংলাদেশি মোশারফ হোসেনের দীপ্ত পদচারণা

ব্রেমেন বিশ্ববিদ্যালয় কাউন্সিল নির্বাচনে বাংলাদেশিদের সাফল্য

কুয়েত প্রবাসীদের সমস্যার কথা শুনলেন রাষ্ট্রদূত