হোম > প্রবাস > প্রবাসী জীবন

মালদ্বীপে উৎসবমুখর পরিবেশে ঈদুল ফিতর উদ্‌যাপন

প্রবাস ডেস্ক

আরব বিশ্বসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে শতভাগ মুসলিম দেশ মালদ্বীপে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। এই আনন্দঘন মুহূর্তে অংশ নেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও।

গতকাল শুক্রবার (২০ মার্চ) স্থানীয় সময় সকাল ৭টা থেকে মালদ্বীপের বিভিন্ন দ্বীপের মসজিদে একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়। রাজধানী মালের মাফান্নু স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় সবচেয়ে বড় জামাত।

এছাড়া মসজিদুল আল-সুলতান (গ্র্যান্ড মসজিদ) এবং মসজিদুল আল-সালমানসহ গুরুত্বপূর্ণ মসজিদগুলোতেও একযোগে ঈদের নামাজ আদায় করা হয়।

ঈদের নামাজে অংশ নিতে প্রবাসী বাংলাদেশিরা দলবদ্ধভাবে নূরু মিসকিন, ইব্রাহিম মিসকিন ও হুকুরু মিসকিনসহ বিভিন্ন মসজিদে উপস্থিত হন। এ সময় অনেকেই দেশীয় সংস্কৃতির প্রতিফলন ঘটিয়ে পায়জামা-পাঞ্জাবি পরে অংশ নেন, যা ঈদের পরিবেশকে আরও বর্ণিল করে তোলে।

ঈদ উপলক্ষে মালদ্বীপে বাংলাদেশি মালিকানাধীন রেস্তোরাঁগুলোতে বিশেষ দেশীয় খাবারের আয়োজন করা হয়। প্রবাসীরা পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে রাজধানী মালে এবং পার্শ্ববর্তী হুলহুমাল ঘুরে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।

এদিকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রবাসী বাংলাদেশিদের শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন, মালদ্বীপ। পাশাপাশি শুভেচ্ছা বার্তা দেন মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টা ফারুক হোসেন, সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতা।

এছাড়া কমিউনিটি নেতা, ব্যবসায়ী প্রতিনিধি, চিকিৎসক ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারাও ঈদের শুভেচ্ছা জানান।

সব মিলিয়ে প্রবাসে থেকেও আনন্দ-উৎসব ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মালদ্বীপে উদ্‌যাপিত হয়েছে মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।

দৌলতখানে নার্সের টানাহেঁচড়ায় নবজাতকের মৃত্যু

লংমার্চ নিয়ে আইজিপির সঙ্গে ১১ দলের বৈঠক সন্ধ্যায়

কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন অক্টোবরে

মেয়েকে হত্যার অপরাধে পিতার মৃত্যুদণ্ড

পর্যটন খাতের অবদান জিডিপিতে ৭-৮ শতাংশে উন্নীত করতে কাজ চলছে

দিল্লিতে রেড অ্যালার্ট জারি, ফিরে গেল ১৫ বিমান

তজুমদ্দিনে ৩৯ সরকারি ঘর এখনো আ.লীগ নেতাদের নামে

খলনায়ক ডনের ৭ দিনের রিমান্ড চায় সিআইডি, শুনানি ২৭ আগস্ট

আ.লীগের বিরুদ্ধে নাশকতা মামলায় আসামি বিএনপি-জামায়াতের নেতাকর্মী

যাত্রাবাড়ীতে চার বিদেশি পিস্তল ও ১২ গুলি উদ্ধার, আটক ৬