হোম > প্রবাস > প্রবাসী জীবন

স্পেনের অভিবাসীদের জন্য আসছে বড় ধরনের সুসংবাদ

প্রবাস ডেস্ক

নিয়মিতকরণ প্রকল্প ২০২৬-এর আওতায় স্পেনে বসবাসরত অনিয়মিত অভিবাসীদের জন্য সুসংবাদ নিয়ে আসছে সে দেশের সরকার। এই বিশেষ উদ্যোগের আওতায় যোগ্য অভিবাসীরা দেশটিতে আইনিভাবে বসবাস ও কাজ করার অধিকার পেতে যাচ্ছেন।

স্পেনের এই প্রকল্পের মূল লক্ষ্য হলো দেশটিতে থাকা অনিয়মিত জনশক্তিকে মূলধারার অর্থনীতিতে যুক্ত করা। এর অধীনে যোগ্য অভিবাসীরা সুবিধা পাবেন।

তবে স্পেনে বৈধতা পাওয়ার এই প্রক্রিয়া ইউরোপের অন্যান্য দেশে বসবাসের ক্ষেত্রে কতটা সহায়ক হবে, তা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন।

প্রকল্পের আওতায় অভিবাসীরা যেসব সুবিধা পাবেন:

কাজের অনুমতি

যেকোনো খাতে আইনগতভাবে কাজ করার সুযোগ এবং সামাজিক নিরাপত্তাব্যবস্থায় নিবন্ধনের সুবিধা।

স্বাস্থ্যসেবা

স্পেনের সরকারি চিকিৎসাব্যবস্থা বা ন্যাশনাল হেলথ সিস্টেমে প্রবেশাধিকার, যা একজন নিয়মিত নাগরিকের মতোই কার্যকর হবে।

ভ্রমণসুবিধা

বৈধতা পাওয়ার পর শেঙেন এলাকার অন্তর্ভুক্ত দেশগুলোতে ১৮০ দিনের মধ্যে ৯০ দিন পর্যন্ত পাসপোর্টবিহীন ভ্রমণের সুযোগ।

স্পেনের এই বিশেষ অনুমতি অভিবাসীদের কিছু আইনি সীমানার মধ্যেও রাখবে। এটি মূলত একটি ‘ন্যাশনাল পারমিট’, যে ক্ষেত্রগুলোতে কার্যকর হবে না।

অন্য দেশে কাজ: স্পেনের এই অনুমতি দিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অন্য কোনো সদস্য রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস বা কাজ করা যাবে না।

অন্য দেশে স্বাস্থ্যসেবা: স্পেনের বাইরে অন্য দেশে চিকিৎসা নিলে তার খরচ স্পেন বহন করবে না এবং সেই দেশের সরকারি স্বাস্থ্যসেবাও বিনামূল্যে পাওয়া যাবে না।

দীর্ঘমেয়াদি অবস্থান: অন্য কোনো ইইউ রাষ্ট্রে থাকতে হলে সেই দেশের নিজস্ব অভিবাসন আইন মেনে আলাদা আবেদন করতে হবে।

শুধু স্পেন নয়, জার্মানি এবং ইতালিতেও একই ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। শ্রমিক সংকট কাটাতে ইতালি ২০২৬ থেকে ২০২৮ সালের মধ্যে ৫ লাখ অ-ইউরোপীয় নাগরিককে কাজের অনুমতি দেওয়ার পরিকল্পনা করছে। অন্যদিকে জার্মানিও দক্ষ কর্মী ও কেয়ারগিভার নিয়োগে বিশেষ গুরুত্ব দিচ্ছে।

এলআর

পর্তুগালে বাংলাদেশি উদ্যোক্তাদের অংশগ্রহণ ক্রমেই বাড়ছে

ফ্লোরিডায় উদ্ধার দেহাবশেষ বৃষ্টির, নিশ্চিত করল পুলিশ

অবৈধ কর্মীদের বৈধতার উদ্যোগ নিয়েছে রোমানিয়া

জেমসের গানে মাতবে লিসবন

গণভোটের রায়ে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে

মালয়েশিয়ায় গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত, সেনা কর্মকর্তা গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থী নিখোঁজ

মালদ্বীপে অসুস্থ বাংলাদেশির দেশে ফেরার দায়িত্ব নিল হাইকমিশন

বাংলা প্রেসক্লাব বার্মিংহাম মিডল্যান্ডস-এর দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

কম্বোডিয়ায় অনিয়মিত বাংলাদেশিদের দেশে ফেরার সুযোগ