হোম > প্রবাস > প্রবাসী জীবন

যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থী নিখোঁজ

প্রবাস ডেস্ক

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত দুই বাংলাদেশি শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে। নিখোঁজ দুজন হলেন জামিল লিমন (২৭) ও নাহিদা এস বৃষ্টি (২৭)। বিষয়টি প্রকাশ করেছে এনবিসি নিউজ, যারা বিশ্ববিদ্যালয়ের পুলিশ বিভাগের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

পুলিশের তথ্যমতে, পিএইচডি গবেষক জামিল লিমনকে সর্বশেষ ফ্লোরিডার টাম্পায় তার বাসায় সকাল ৯টার দিকে দেখা যায়। এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। এ ঘটনায় স্থানীয় হিলসবরো কাউন্টি শেরিফস অফিস একটি নিখোঁজ ডায়েরি নথিভুক্ত করেছে।

অন্যদিকে, রাসায়নিক প্রকৌশলের শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টিকে একই দিন সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ভবনে সর্বশেষ দেখা যায়। এরপর তারও কোনো খোঁজ পাওয়া যায়নি। বিশ্ববিদ্যালয় পুলিশ তার নিখোঁজ হওয়ার ঘটনাটিও আলাদাভাবে রেকর্ড করেছে।

পুলিশ জানিয়েছে, এ দুই শিক্ষার্থী একে অপরের বন্ধু এবং তারা একসঙ্গে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে পরিবারের সদস্যরা এই ধারণা নিয়ে সন্দিহান। তাদের মতে, লিমন ও বৃষ্টির এমনভাবে হঠাৎ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কোনো কারণ নেই।

লিমনের ছোট ভাই জানিয়েছেন, তিনি খুব দায়িত্বশীল এবং কাউকে না জানিয়ে কোথাও চলে যাওয়ার মতো ব্যক্তি নন। একইভাবে বৃষ্টির পরিবারও বলেছে, তিনি নিয়মিত পরিবারের সঙ্গে যোগাযোগ রাখতেন এবং নিখোঁজ হওয়ার দিনও স্বাভাবিকভাবে কথা বলেছেন।

আরও জানা গেছে, লিমন ও বৃষ্টির মধ্যে আগে প্রেমের সম্পর্ক ছিল এবং ভবিষ্যৎ নিয়েও তাদের পরিকল্পনা ছিল, যদিও সাম্প্রতিক সময়ে তারা আনুষ্ঠানিক সম্পর্কে ছিলেন না। নিখোঁজ হওয়ার দিন বৃষ্টি তার ল্যাপটপ ও অন্যান্য জিনিস বিশ্ববিদ্যালয়ের ল্যাবে রেখে যান, শুধু ফোন ও পার্স সঙ্গে ছিল না। অন্যদিকে, লিমনের পাসপোর্ট তার বাসায়ই পাওয়া গেছে।

মালয়েশিয়ায় অভিবাসনবিরোধী অভিযানে ৩০ বাংলাদেশি আটক

রাশিয়ায় গ্যাস পাইপলাইন বিস্ফোরণে ১ বাংলাদেশি নিহত

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে ৯ জনের লাশ আসছে বৃহস্পতিবার

গ্রেটার পাবনা অ্যাসোসিয়েশন অব ইউএসএ-এর কমিটি গঠন

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী দৃষ্টিপ্রতিবন্ধী মাহমুদুল

জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকীতে লন্ডনে বিপ্লব সমাবেশ

পর্তুগালে বিপাকে হাজারো বাংলাদেশি অভিবাসী

মালদ্বীপে বাংলাদেশি মোশারফ হোসেনের দীপ্ত পদচারণা

ব্রেমেন বিশ্ববিদ্যালয় কাউন্সিল নির্বাচনে বাংলাদেশিদের সাফল্য

কুয়েত প্রবাসীদের সমস্যার কথা শুনলেন রাষ্ট্রদূত