হোম > প্রবাস > প্রবাসী জীবন

জেমসের গানে মাতবে লিসবন

আমার দেশ অনলাইন

পর্তুগালে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য এক ঐতিহাসিক আয়োজনকে ঘিরে লিসবনে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। আগামী জুলাইয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘লিসবন বাংলা লাইভ কনসার্ট-২০২৬’, যেখানে পারফর্ম করবেন বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ডশিল্পী জেমস।

কাজা দো বাংলাদেশ ও নোটিসিয়াস বাংলা-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই কনসার্টটি অনুষ্ঠিত হবে আগামী ২৬ জুলাই, লিসবনের পরিচিত ভেন্যু Lisboa Ao Vivo-তে। বিকেল ৫টা থেকে শুরু হওয়া এ আয়োজনে জেমস তার জনপ্রিয় ও কালজয়ী গান পরিবেশন করবেন।

ইভেন্টটি ঘিরে ইতোমধ্যে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। কনসার্ট সফলভাবে আয়োজন এবং বিস্তারিত তথ্য তুলে ধরতে স্থানীয় সময় গত ২৬ এপ্রিল সন্ধ্যায় লিসবনের এভিনিউ রোমাস্থ Liton's Turkish Grill-এ এক সংবাদ সম্মেলন ও ডিনার নাইট অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানিয়েছেন, দর্শকদের জন্য তিন ধরনের টিকিট রাখা হয়েছে। ক্লাসিক্যাল টিকিটের মূল্য ২০ ইউরো (সীমিত), গোল্ডেন সার্কেল ৫০ ইউরো এবং ভিআইপি টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ ইউরো।

আয়োজকদের প্রত্যাশা, এটি পর্তুগালে অনুষ্ঠিত সবচেয়ে বড় বাংলা কনসার্ট হতে যাচ্ছে। জেমসের অংশগ্রহণে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে সাংস্কৃতিক বন্ধন আরো দৃঢ় হবে এবং প্রবাসের মাটিতে তৈরি হবে এক টুকরো বাংলাদেশের আবহ।

সংবাদ সম্মেলনে পর্তুগালের গণমাধ্যমকর্মী ছাড়াও কমিউনিটির বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

গণভোটের রায়ে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে

মালয়েশিয়ায় গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত, সেনা কর্মকর্তা গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থী নিখোঁজ

মালদ্বীপে অসুস্থ বাংলাদেশির দেশে ফেরার দায়িত্ব নিল হাইকমিশন

বাংলা প্রেসক্লাব বার্মিংহাম মিডল্যান্ডস-এর দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

কম্বোডিয়ায় অনিয়মিত বাংলাদেশিদের দেশে ফেরার সুযোগ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ফরিদগঞ্জের সরদার ফরিদ নিহত

উচ্চশিক্ষা, বৃত্তি ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা জোরদার করবে মালয়েশিয়া-বাংলাদেশ

আবারও খুলছে মালয়েশিয়া শ্রম বাজার, কমছে ব্যয়

গাজা–সুদান ও দেশে অসহায়ের সহায় হাফেজ্জী