হোম > প্রবাস > প্রবাসী জীবন

যুক্তরাজ্যে সাংবাদিকতা থেকে ওয়ার্ড কাউন্সিলর আব্দুল আহাদ

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে কাউন্সিলর হলেন বাংলাদেশি বংশোদ্ভূত লেবার পার্টির নেতা আব্দুল আহাদ সুমন।বার্মিংহামের গ্রিটস গ্রিন অ্যান্ড লিং ওয়ার্ড থেকে তিনি কাউন্সিলর নির্বাচিত হন। তার প্রাপ্ত ভোট ১ হাজার ৫৯৭। ৭ মে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

আব্দুল আহাদ সুমন একজন পেশাদার সাংবাদিক। তিনি বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের সভাপতি এবং বেসরকারি টিলিভিশন ‘চ্যানেল আই’র বার্মিংহাম প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন যাবত কর্মরত।

তিনি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের লস্করপুর গ্রামের কৃতি সন্তান। তিনি লন্ডনস্থ শায়েস্তাগঞ্জ সমিতির সভাপতি।

আব্দুল আহাদ বলেন, আলহামদুলিল্লাহ- আমি আল্লাহর কাছে সত্যিই কৃতজ্ঞ। এছাড়াও, ভোটার ও এলাকাবাসীর কাছেও কৃতজ্ঞ। আমি এখন একজন কাউন্সিলর হয়েছি। এটি একটি বড় দায়িত্ব এবং একই সাথে সমাজের জন্য কিছু করার একটি ভালো সুযোগ। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আমাকে সমাজের জন্য আরও ভালো কিছু করার তৌফিক দান করুন।

জেডএম

যুক্তরাষ্ট্রে বাঙালি কমিউনিটির উত্থান কেউ ঠেকাতে পারবে না: হেকিম জেফরি

প্রধানমন্ত্রীর হোটেলের সামনে বিএনপি-আ.লীগের পাল্টাপাল্টি মিছিল, পুলিশ মোতায়েন

মালয়েশিয়ায় অভিবাসনবিরোধী অভিযানে ৩০ বাংলাদেশি আটক

রাশিয়ায় গ্যাস পাইপলাইন বিস্ফোরণে ১ বাংলাদেশি নিহত

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে ৯ জনের লাশ আসছে বৃহস্পতিবার

গ্রেটার পাবনা অ্যাসোসিয়েশন অব ইউএসএ-এর কমিটি গঠন

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী দৃষ্টিপ্রতিবন্ধী মাহমুদুল

জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকীতে লন্ডনে বিপ্লব সমাবেশ

পর্তুগালে বিপাকে হাজারো বাংলাদেশি অভিবাসী

মালদ্বীপে বাংলাদেশি মোশারফ হোসেনের দীপ্ত পদচারণা