হোম > বিনোদন

ওটিটিতে বাংলায় ‘কুরুলুস ওসমান’ সিজন ৬

বিনোদন ডেস্ক

বিশ্বজুড়ে জনপ্রিয় তুর্কি ঐতিহাসিক ড্রামা সিরিজ ‘কুরুলুস ওসমান’ এবার দেখা যাবে বাংলায়, ডিজিটাল ওটিটি প্ল্যাটফর্ম টফি অ্যাপে।

সম্প্রতি টফি একটি চুক্তি করেছে, যার মাধ্যমে সিরিজটির ছয়টি সিজনই বাংলায় ডাব করে স্ট্রিম করা হবে। ফলে কিংবদন্তি যোদ্ধা ওসমান বে’র জীবনকাহিনি এবার বাংলাভাষী দর্শক উপভোগ করতে পারবেন মাতৃভাষায়।

‘কুরুলুস ওসমান’ হলো জনপ্রিয় সিরিজ ‘দিরিলিস এরতুগ্রুল’-এর সিক্যুয়েল। এতে দেখানো হয়েছে এরতুগ্রুল গাজীর ছেলে ওসমান বে’র উত্থান, মঙ্গোল ও বাইজানটাইন শাসকদের বিরুদ্ধে তার সংগ্রাম এবং উসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠার কাহিনি। সীমান্তবর্তী এক ছোট গোত্রের নেতা থেকে ধীরে ধীরে শক্তিশালী শাসকে রূপান্তরিত হওয়ার গল্পে রয়েছে যুদ্ধ, কূটনীতি, বিশ্বাসঘাতকতা ও প্রেমের মিশেল।

ওসমান বে’র চরিত্রে অভিনয় করেছেন তুর্কি তারকা বুরাক ওজচিভিত। এছাড়া গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন রাগিপ সাভাশ (দুন্দার বে), ওজগে তোরের (বালা হাতুন), ইয়িলদিরাই শাহিনলার, সেরহাত কিলিচসহ আরও অনেকে।

প্রায় এক যুগ পর অভিনয়ে শান্তা জাহান

শিল্পকলাতে দুই দিনব্যাপী ‘নজরুল নৃত্য উৎসব ২০২৬’ শুরু

অবন্তী সিঁথি ও তামিমের কণ্ঠে আনন্দের ‘প্রিয় কবিতা’

অভিনয়ের পর নতুন পরিচয়ে হানিয়া আমির

পথশিশুদের নিয়ে কাজল ব্যানার্জীর ‘রাজকুমার’

ভেনিস উৎসবে পুরষ্কার জিতল ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

ডনের সম্পৃক্ততার তথ্য মিলেছে, তবু ‘হত্যা’ বলছে না তদন্ত সংস্থা

পপির জন্মদিনে আড়ম্বর নয়, সংসারেই কাটছে দিন

আশির দশক নস্টালজিক ট্রেন্ডে মেতেছেন তারকারা

‘জুলাইযোদ্ধা’ শব্দটির সততা ও নিরপেক্ষতা এখন আর নেই: আরশ খান