হোম > বিনোদন

কোক স্টুডিও বাংলা নিয়ে এলো ‘লং ডিসট্যান্স লাভ’

বিনোদন রিপোর্টার

এই পৃথিবীতে যেখানে কণ্ঠস্বর মুহূর্তেই সাগর পেরোয়, আর যোগাযোগ মাত্র এক ক্লিক দূরে, সেখানে লং ডিসট্যান্স লাভ এখনো হৃদয়ের পরীক্ষা নেয়। নীরবতা থেকে যায়, অনেক কথা রয়ে যায় না বলা, আর দূরত্ব যেন হয়ে উঠে সীমাহীন। কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের পঞ্চম গান হিসেবে মুক্তি পেল ‘লং ডিসট্যান্স লাভ’।

এই গান স্পর্শ করে সেই নিঃশব্দ শূন্যতা, অপেক্ষার প্রতিধ্বনি আর দূরে থেকেও কাছে থাকার যন্ত্রণা। শুভেন্দু দাস শুভর সুর আর অংকনের লেখায় সৃষ্টি এই গান সেসব জায়গায় ভেসে বেড়ায়, যেখানে প্রযুক্তি পৌঁছাতে পারে না, অনেকটা না পাঠানো চিঠির মতো, যা হাওয়ায় ভেসে যায়।

এটা মনে করিয়ে দেয় সেই রিয়েলম্যাজিক এর কথা, যা ঘনিষ্ঠতা আর অনুপস্থিতির মাঝেও বেঁচে থাকে, এক ধরনের ভালোবাসা, যা বেঁচে থাকে ফিসফিসে, স্মৃতিতে, আর তারায়, যেগুলো এতোটাই দূরে যে চাইলেও ছোঁয়া যায় না, আবার এতোটাই কাছে যে ভুলতে চাইলেও ভোলা যায় না।

গানটি পরিবেশন করেছেন উদীয়মান তারকা অংকন কুমার এবং শেখ মুমতাহিনা মেহজাবিন আফরিন, যিনি ‘মডার্নওটাকু’ নামেও পরিচিত। গানটিতে সুর দিয়েছেন শুভেন্দু দাস শুভ। অংকন ও কানাডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি গায়িকা-গীতিকার প্রগাতা নাওহা মিলে লিখেছেন গানের কথা।

প্রায় এক যুগ পর অভিনয়ে শান্তা জাহান

শিল্পকলাতে দুই দিনব্যাপী ‘নজরুল নৃত্য উৎসব ২০২৬’ শুরু

অবন্তী সিঁথি ও তামিমের কণ্ঠে আনন্দের ‘প্রিয় কবিতা’

অভিনয়ের পর নতুন পরিচয়ে হানিয়া আমির

পথশিশুদের নিয়ে কাজল ব্যানার্জীর ‘রাজকুমার’

ভেনিস উৎসবে পুরষ্কার জিতল ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

ডনের সম্পৃক্ততার তথ্য মিলেছে, তবু ‘হত্যা’ বলছে না তদন্ত সংস্থা

পপির জন্মদিনে আড়ম্বর নয়, সংসারেই কাটছে দিন

আশির দশক নস্টালজিক ট্রেন্ডে মেতেছেন তারকারা

‘জুলাইযোদ্ধা’ শব্দটির সততা ও নিরপেক্ষতা এখন আর নেই: আরশ খান