হোম > বিনোদন

মে দিবসে আরণ্যক-বটতলার দিনভর আয়োজন

বিনোদন রিপোর্টার

মহান মে দিবস ঘিরে রাজধানীতে থাকছে নাট্যাঙ্গনের জমজমাট আয়োজন। বরাবরের মতো এবারও দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে আরণ্যক নাট্যদল। পাশাপাশি শিশুতোষ নাটকের বিশেষ প্রদর্শনী নিয়ে দর্শকের সামনে হাজির হচ্ছে নাট্যদল বটতলা।

সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হবে আরণ্যকের আয়োজনের প্রথম পর্ব। এতে থাকবে মে দিবসের গান, আবৃত্তি, বাউল সংগীত ও একটি আলোচনা সভা।

অনুষ্ঠানে আলোচক হিসেবে থাকবেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। একই পর্বে মান্নান হীরা রচিত ও নির্দেশিত পথনাটক ‘মূর্খ লোকের মূর্খ কথা’ মঞ্চস্থ হবে। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে শুরু হবে দ্বিতীয় পর্ব। এখানে সংগীত পরিবেশনার পর মঞ্চে উঠবে আরণ্যকের জনপ্রিয় নাটক ‘রাঢ়াঙ’। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন মামুনুর রশীদ। এ আয়োজন উপলক্ষে প্রতিবছরের মতো এবারও প্রকাশিত হবে ‘মে দিবসের কাগজ’।

অন্যদিকে মে দিবস উপলক্ষে নাট্যদল বটতলা আয়োজন করেছে শিশুতোষ নাটক ‘বন্যথেরিয়াম’-এর দুটি প্রদর্শনী। বেইলি রোডের বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে বিকাল ৪টা ৩০ মিনিট ও সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মঞ্চস্থ হবে নাটকটি। সুকুমার রায়ের ‘হেঁসোরাম হুঁশিয়ারের ডায়েরি’ অবলম্বনে নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন ইভান রিয়াজ। নাটকটির গল্পে উঠে এসেছে এক অদ্ভুত প্রাণীকে ঘিরে মানুষের লোভ, ব্যবসায়িক মনোভাব ও প্রকৃতি ধ্বংসের প্রবণতা। বিনোদনের পাশাপাশি এতে রয়েছে পরিবেশ ও মানবিক বার্তা, যা শিশুদের পাশাপাশি বড়দেরও ভাবাবে।

প্রায় এক যুগ পর অভিনয়ে শান্তা জাহান

শিল্পকলাতে দুই দিনব্যাপী ‘নজরুল নৃত্য উৎসব ২০২৬’ শুরু

অবন্তী সিঁথি ও তামিমের কণ্ঠে আনন্দের ‘প্রিয় কবিতা’

অভিনয়ের পর নতুন পরিচয়ে হানিয়া আমির

পথশিশুদের নিয়ে কাজল ব্যানার্জীর ‘রাজকুমার’

ভেনিস উৎসবে পুরষ্কার জিতল ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

ডনের সম্পৃক্ততার তথ্য মিলেছে, তবু ‘হত্যা’ বলছে না তদন্ত সংস্থা

পপির জন্মদিনে আড়ম্বর নয়, সংসারেই কাটছে দিন

আশির দশক নস্টালজিক ট্রেন্ডে মেতেছেন তারকারা

‘জুলাইযোদ্ধা’ শব্দটির সততা ও নিরপেক্ষতা এখন আর নেই: আরশ খান