হোম > বিনোদন

কনসার্টটির আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। মঙ্গলবার ‘সবার আগে বাংলাদেশ’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এই কনসার্টের ঘোষণা দেওয়া হয়।

বিজয় দিবসে জেমসের ওপেন কনসার্ট

আতিকুর রহমান, চবি

মহান বিজয় দিবস উপলক্ষ্যে দেশের খ্যাতিমান সব শিল্পীদের নিয়ে আয়োজন করা হয়েছে ‘সার্বজনীন কনসার্ট’। সেখানে পারফর্ম করার কথা রয়েছে দেশবরেণ্য সব সংগীতশিল্পী ও ব্যান্ডের; গাইবেন জেমসসহ দেশের জনপ্রিয় একঝাঁক শিল্পী।

জানা গেছে, কনসার্টটির আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। মঙ্গলবার ‘সবার আগে বাংলাদেশ’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এই কনসার্টের ঘোষণা দেওয়া হয়।

১৬ ডিসেম্বর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজন করা হবে এই কনসার্টের। সেখানে বাংলাদেশের গান ও সংস্কৃতি তুলে ধরা হবে, নতুন প্রজন্মকে দেশের ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে পরিচিত করানো হবে। এছাড়াও ভিনদেশি সাংস্কৃতিক আগ্রাসন থেকে মুক্তি প্রত্যাশাও করা হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।

এদিকে জেমসের মঞ্চে ওঠা প্রসঙ্গে রবিন ঠাকুর গণমাধ্যমে বলেছেন, ‘জেমস ভাই অনেক দিন পর দেশের কোনো ওপেন কনসার্টে গাইবেন। এই মাসেই দেশের বেশ কয়েকটি কনসার্টে গাইবেন তিনি। বিজয় দিবসের কনসার্টের শেষ আকর্ষণ হিসেবে মঞ্চে উঠবেন তিনি।’

জেমস ছাড়াও বিজয় দিবসের এই কনসার্টে গান করবেন জনপ্রিয় সংগীত তারকা বেবী নাজনীন, কনক চাঁপা, মনির খান, প্রীতম, ইমরান, কনা ও একদল লোকশিল্পী।

এ ছাড়া কনসার্টে অংশ নেবে ডিফারেন্ট টার্চ, আর্ক, রাফার মতো বেশ কয়েকটি ব্যান্ড। ১৬ ডিসেম্বর বিকেল ৩টা থেকে শুরু হয়ে রাত ১১টা পর্যন্ত চলবে এই কনসার্ট।

নয় মাস পর অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি

অভি মঈনুদ্দীনের জন্মদিনে তারার মেলা

আলিয়ঁস ফ্রঁসেজে শিল্পী মণি মাঝির একক প্রদর্শনী ‘নন-ডুয়ালিটি’ শুরু

অতিরিক্ত সচিব পদমর্যাদায় শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু

অসুস্থতা কাটিয়ে কনের সাজে নতুন চমক সাদিয়া আয়মানের

ছাড়পত্র পেল দেশের প্রথম এআই চলচ্চিত্র ‘গ্যাপ’

শুক্রবার শুরু হচ্ছে ‘স্পেলিং স্টার ২০২৬’

বিশ্বকাপের পর এবার নিজের দেশ মাতাবেন সঞ্জয়

নব্বইয়ের তারুণ্যের আইকন চিত্রনায়িকা শাবনাজের গল্প

সমু চৌধুরীর চিকিৎসার দায়িত্ব নিল অভিনয়শিল্পী সংঘ