হোম > বিনোদন

বাকযুদ্ধে মেতেছেন আসিফ-সানী

বিনোদন রিপোর্টার

ক্রিকেট বোর্ডের পরিচালক নির্বাচিত হওয়ার পর এক ক্রিকেট কনফারেন্সে ফুটবল ও ফুটবলারদের নিয়ে মন্তব্য করে তুমুল সমালোচনার মুখে পড়েন আসিফ। তার এ বক্তব্য ক্ষুব্ধ করেছিল দেশের ক্রীড়াপ্রেমী মানুষদের। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছিলেন জনপ্রিয় নায়ক ওমর সানী।

ফুটবল ও ফুটবলারদের নিয়ে আসিফের এই মন্তব্যকে ঘিরে রীতিমতো বাকযুদ্ধে মেতেছেন এই দুই তারকা।

সম্প্রতি এক পডকাস্টে এই প্রসঙ্গ তোলেন উপস্থাপক। সেখানে ওমর সানীকে ‘সহজ-সরল’, ‘চাপ বিক্রি করা মানুষ’ ও ‘নারী শাসিত পুরুষ’ বলে মন্তব্য করেন আসিফ। অর্থাৎ নায়কের ব্যক্তিজীবন নিয়ে সমালোচনার সুরে কথা বলেন তিনি। যদিও কথার শেষে ‘আই লাভ হিম’ বলে নরম হওয়ার চেষ্টা করেন গায়ক।

তবে এসব মন্তব্য ভালোভাবে নেননি ওমর সানী। সোমবার সকালে নিজের ফেসবুকে দেওয়া ভিডিও বার্তায় তিনি আসিফকে কড়া জবাব দেন। সানী বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে ওর কোনো বদনাম করিনি। পরিবার বা ব্যক্তিজীবন নিয়ে এক শব্দও বলিনি। আমি শুধু চেয়ারের কথা বলেছিলাম। কিন্তু উনি টেলিভিশনে আমার ব্যক্তিজীবন নিয়ে কথা বলেছেন-এটা গ্রহণযোগ্য নয়।’

আরও ক্ষুব্ধ হয়ে তিনি বলেন, আসিফ, তুই গিয়ে মৌসুমীকে জিজ্ঞেস কর-আমি কোথায় দাঁড়িয়ে আছি। ব্যক্তি জীবন নিয়ে তোর কথা বলার দরকার নেই। আমাকে নিয়ে কথা বল, ফুটবল নিয়ে বল, চেয়ার নিয়ে বল-কিন্তু পরিবার নিয়ে নয়।’

ভিডিও বার্তার এক পর্যায়ে হাত তুলে গায়ককে উদ্দেশ করে তিনি বলেন, হাতটা দেখছস? আজ আমি ঢাকা সিটিতে আছি, সাহস থাকলে সামনে এসে কথা বল।

সবশেষে সানী বলেন, তোর কোনো ব্যক্তিত্ব আছে? মৌসুমী-আমার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবি? ভালো হ, ভদ্র হ। আল্লাহ তোকে সম্মান দিয়েছে—এগুলো ধরে রাখ।

ভিডিওটির ক্যাপশনে ওমর সানী লিখেছেন, ‘ভালো হয়ে যাও আসিফ আকবর, চেয়ারের গরম বেশি দিন থাকে না।’

প্রায় এক যুগ পর অভিনয়ে শান্তা জাহান

শিল্পকলাতে দুই দিনব্যাপী ‘নজরুল নৃত্য উৎসব ২০২৬’ শুরু

অবন্তী সিঁথি ও তামিমের কণ্ঠে আনন্দের ‘প্রিয় কবিতা’

অভিনয়ের পর নতুন পরিচয়ে হানিয়া আমির

পথশিশুদের নিয়ে কাজল ব্যানার্জীর ‘রাজকুমার’

ভেনিস উৎসবে পুরষ্কার জিতল ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

ডনের সম্পৃক্ততার তথ্য মিলেছে, তবু ‘হত্যা’ বলছে না তদন্ত সংস্থা

পপির জন্মদিনে আড়ম্বর নয়, সংসারেই কাটছে দিন

আশির দশক নস্টালজিক ট্রেন্ডে মেতেছেন তারকারা

‘জুলাইযোদ্ধা’ শব্দটির সততা ও নিরপেক্ষতা এখন আর নেই: আরশ খান