হোম > বিনোদন

সাড়া ফেলেছে তুর্কি ধারাবাহিক ‘মোস্তফা’

বিনোদন রিপোর্টার

আরটিভিতে পহেলা আগস্ট থেকে প্রচারিত হচ্ছে তুর্কি ধারাবাহিক নাটক ‘মোস্তফা’। ২৫০ পর্বের ধারাবাহিকটি প্রচারে আসতেই দর্শকমহলে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আরটিভিতে সপ্তাহের সাত দিন রাত ৯টায় ধারাবাহিকটি প্রচার হচ্ছে। আরটিভির পর্দায় তুর্কি এই ধারাবাহিকটি প্রচারে আসতেই গ্রাম ও শহরের দর্শকদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে বলে জানা গেছে।

বাংলা ডাবিং করা ধারাবাহিকটি দেখে অনেকেই সামাজিকমাধ্যমে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। মোস্তফা কারায়েল নামের এক পুলিশ কর্মকর্তা এই নাটকের মূল চরিত্র। নীতিবান একজন পুলিশ কর্মকর্তা তিনি। মোস্তফার পুরো পৃথিবী বলতে তার একমাত্র ছেলে, বাবা-ছেলের সুন্দর একটি গল্প ফুটে উঠেছে এই ধারাবাহিকটিতে। একই সঙ্গে রোমান্টিক থ্রিল এই ধারাবাহিকটিতে।

একবার চোরাচালানকারীদের একটি চক্র ধরতে গিয়ে ফেঁসে যান মোস্তফা। তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে তাকে বরখাস্ত করা হয়। ওই মিথ্যা মামলায় এক বছরের কারাবাস হয় মোস্তফার। তখন তার ছেলের দায়িত্ব নেয় তার শ্বশুর। অন্যদিকে, মোস্তফার সঙ্গে আইসেগুল নামের এক সুন্দরী ডাক্তারের পরিচয় হয়। ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। ঘটনাক্রমে একদিন মোস্তফা জানতে পারে আইসেগুল শহরের সব থেকে বড় গডফাদার বাহরির মেয়ে। বাবা-ছেলের গল্প আবার নতুন করে প্রেমে পরা, প্রেম আবার গডফাদারের সঙ্গে দ্বন্দ্ব। এভাবেই এগিয়ে যায় জনপ্রিয় টার্কিশ ধারাবাহিক মোস্তফার গল্প।

মোস্তফা কারায়েল চরিত্রে অভিনয় করেছেন ইলকের কালেলি। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন বুরসিন তেরজিওগুল, মুসা উজুনলার প্রমুখ।

আলিয়ঁস ফ্রঁসেজে শিল্পী মণি মাঝির একক প্রদর্শনী ‘নন-ডুয়ালিটি’ শুরু

অতিরিক্ত সচিব পদমর্যাদায় শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু

অসুস্থতা কাটিয়ে কনের সাজে নতুন চমক সাদিয়া আয়মানের

ছাড়পত্র পেল দেশের প্রথম এআই চলচ্চিত্র ‘গ্যাপ’

শুক্রবার শুরু হচ্ছে ‘স্পেলিং স্টার ২০২৬’

বিশ্বকাপের পর এবার নিজের দেশ মাতাবেন সঞ্জয়

নব্বইয়ের তারুণ্যের আইকন চিত্রনায়িকা শাবনাজের গল্প

সমু চৌধুরীর চিকিৎসার দায়িত্ব নিল অভিনয়শিল্পী সংঘ

কানজয়ী নির্মাতা পানাহিকে পাঁচ বছরের কারাদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

ক্যাম্পাসে কোক স্টুডিও বাংলার আবহ: শুরু হলো ‘অন ক্যাম্পাস’ প্রতিযোগিতা