হোম > বিনোদন

জন্মদিনে ভক্তদের সুখবর দিলেন ফাহমিদা নবী

বিনোদন রিপোর্টার

আজ রবিবার (৪ জানুয়ারি) দেশের নন্দিত কণ্ঠশিল্পী ফাহমিদা নবীর জন্মদিন। দিনটি ঘটা করে উদযাপন না করলেও ঘড়ির কাঁটা ১২টা পেরোতেই অনুরাগীদের শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসছেন দেশের নন্দিত এ শিল্পী। জন্মদিনে তিনি সবার কাছে সুস্থতা ও শুভ কামনা চেয়েছেন এবং শ্রোতাদের জন্য ভালো গান উপহার দেওয়ার আকাঙ্ক্ষার কথাই জানিয়েছেন।

জন্মদিনের আনন্দে ভক্তদের জন্য চমক হিসেবেই ফাহমিদা নবী ঘোষণা দিয়েছেন তিনটি নতুন গানের। ইতিমধ্যে তিনি কণ্ঠ দিয়েছেন ‘ইচ্ছে করে’, ‘দুঃখের দলিল’ ও ‘আসলো না বৃষ্টি’—এই তিনটি গানে। গান তিনটির সুর করেছেন শামস সুমন। তবে এবারই প্রথম তিনি বাংলাদেশের কিংবদন্তী সঙ্গীতশিল্পী ফাহমিদা নবীর জন্য একসঙ্গে তিনটি গানের সুর করেছেন। তিনটি গানই লিখেছেন গোলাম মোর্শেদ ও সঙ্গীতায়োজন করেছেন আরাফাত বসনিয়া।

ফাহিমদা নবী বলেন, ‘সুমন খুব ভালো সুর করে। তার সুরের মাঝে নাইনটিজের একটা সিগনেচার আছে যা আমাকে খুব আকৃষ্ট করেছে। সুমন খুব ভালো মনের মানুষ এবং তার সুরের মাঝে ভীষণ আবেগ আছে যা শিল্পীকে ভীষণ স্বাচ্ছন্দ্যে পরম ভালোলাগা নিয়ে গাইতে উদ্বুদ্ধ করে। আমি সত্যিই সুমনের সুরের মুর্ছনায় এই তিনটি গানেই যেন শব্দে শব্দে সুরে সুরে সুরের সাগরে ডুবে গিয়েছি। গীতিকারও প্রতিটি গানই এক কথায় মনে গেঁথে থাকার মতোই লিখেছেন। তিনটি গান নিয়েই আমি ভীষণ আশাবাদী।’

হঠাৎ ফাহমিদা নবীর জন্য একসঙ্গে তিনটি গানের সুর করা প্রসঙ্গে শিল্পী শামস সুমন বলেন, ‘মূলত শ্রদ্ধেয় গোলাম মোর্শেদ ভাই তিনটি গান প্রকাশের উদ্যোগ গ্রহন করেছেন। মোর্শেদ ভাই ও ফাহমিদা আপা দীর্ঘ পঁচিশ বছর যাবত একসঙ্গে কাজ করেন। মোর্শেদ ভাই নিজেই ফাহমিদা আপাকে আমার একটি সুর করা গান শোনান। আপার তা ভালোলাগে। পরে আরো দুটি গান শোনালে সেগুলোও আপার পছন্দ হয়। যে কারণে তিনটি গানই ফাহমিদা গাইলেন। গত কয়েকমাসে তিনটি গানের কাজ সম্পন্ন হয়। এরইমধ্যে গানগুলোর মিউজিক ভিডিওর কাজও শেষ।’

গোলাম মোর্শেদ জানান, ‘গান জানালা’ ইউটিউব চ্যানেলে গানগুলো শিগগিরই প্রকাশ পাবে। তিনটি গানেরই মিউজিক ভিডিও নির্মাণ করেছেন আশিক।

প্রায় এক যুগ পর অভিনয়ে শান্তা জাহান

শিল্পকলাতে দুই দিনব্যাপী ‘নজরুল নৃত্য উৎসব ২০২৬’ শুরু

অবন্তী সিঁথি ও তামিমের কণ্ঠে আনন্দের ‘প্রিয় কবিতা’

অভিনয়ের পর নতুন পরিচয়ে হানিয়া আমির

পথশিশুদের নিয়ে কাজল ব্যানার্জীর ‘রাজকুমার’

ভেনিস উৎসবে পুরষ্কার জিতল ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

ডনের সম্পৃক্ততার তথ্য মিলেছে, তবু ‘হত্যা’ বলছে না তদন্ত সংস্থা

পপির জন্মদিনে আড়ম্বর নয়, সংসারেই কাটছে দিন

আশির দশক নস্টালজিক ট্রেন্ডে মেতেছেন তারকারা

‘জুলাইযোদ্ধা’ শব্দটির সততা ও নিরপেক্ষতা এখন আর নেই: আরশ খান