হোম > বিনোদন

আমরা সাধারণ মানুষ, নীরব দর্শক হয়ে রঙিন তামাশা দেখি: শবনম ফারিয়া

বিনোদন ডেস্ক

অভিনয় ক্যারিয়ারে একসময় বেশ ব্যস্ত থাকলেও সাম্প্রতিক সময়ে নাটক ও সিনেমায় খুব একটা দেখা যায় না ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। অভিনয় কমিয়ে দিলেও সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি । কাজের পাশাপাশি ব্যক্তিজীবনের নানা দিক নিয়মিত শেয়ার করেন ভক্তদের সঙ্গে। এবার দেশের রাজনীতি নিয়ে তাঁর ক্ষোভের কথা জানান এই অভিনেত্রী।

আজ শনিবার এক ফেসবুক পোস্টে ফারিয়া লিখেছেন, ‘এমন এক দেশে জন্ম, কার কাছে বিচার দেবো, জানি না। এক পার্টির বড়রা টাকা মেরে ভাগছে, ছোটরা অনলাইনে ‘জুলাই সিডিআই’ লিখে সেই শোক কমায়, আর বাকিরা চাঁদাবাজি/ডোনেশন/হাদিয়া নিয়ে কামড়া-কামড়ি করে পারাপারের রাস্তা ঠিকঠাক করে!’

অনেকটা আক্ষেপ নিয়ে এই অভিনেত্রী বলেন, ‘মাঝখানে আমরা, সাধারণ মানুষ, নীরব দর্শক হয়ে রঙিন তামাশা দেখি। কিছু বললেই এক পক্ষ বলে, ‘ডলার খেয়েছেন, লাল স্বাধীনতা কেমন লাগে?’ আর অন্য পক্ষ বলে, “ফ্যাসিস্ট সরকারের দোসর! ১৬ বছর কিছু বলেননি কেন!!!’

সবশেষে তিনি বলেন, ‘এদিকে আবার এই সবুজ পাসপোর্টে কেউ ভিসাও দিচ্ছে না!! কই যাবো আমরা? হে আল্লাহ, রাজনীতি নামক এই অভিশাপ থেকে আমাদের প্রিয় মাতৃভূমিকে রক্ষা করো। আমিন।’

ফারিয়া টেলিভিশন বিজ্ঞাপনে কাজের মাধ্যমে মিডিয়া জগতে প্রবেশ করেন। এরপর ২০১৩ সালে তিনি 'অল টাইম দৌড়ের উপর' নাটকে অভিনয়ের মাধ্যমে আত্মপ্রকাশ করেন।

আসছে তৌসিফ-তটিনীর নতুন নাটক ‘মন দুনিয়া’

মরিচঝাঁপির রক্তক্ষয়ী ইতিহাস নিয়ে আসছে ‘ফেউ কমপ্লিট সাগা’

এন্ড্রু কিশোরের যে অজানা তথ্য দিলেন হানিফ সংকেত

পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

‘আন্ধার’-এর মুক্তির আগেই নতুন সিনেমায় চঞ্চল, তুষি ও সিয়াম

মঞ্চে জসীমউদ্দীনের ‘সোজন বাদিয়ার ঘাট’

ইসলামে যেহেতু জন্মদিন করার রীতি নেই, সেটা মেনে চলার চেষ্টা করি

দুই কোটির মাইলফলকে ইয়াশ-নীহার ‘মনের মতো মন’

আইনি নোটিশে হতবাক হয়ে যা বললেন শরীফুল রাজ

ভালোবাসা ও বিচ্ছেদের গান নিয়ে ফিরলেন কাজী শুভ