হোম > বিনোদন

১৫০ পর্বে তুর্কি সিরিজ ‘বড়ো ভাই’

বিনোদন রিপোর্টার

বাংলাদেশে বর্তমানে জনপ্রিয় একটি তুর্কি সিরিজ হলো ‘বড় ভাই’। এই সিরিজটি বাংলায় ডাবিং করা হয়েছে এবং প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা ও রাত ৯ টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হচ্ছে। বাংলাদেশে বর্তমানে জনপ্রিয় একটি তুর্কি সিরিজ হলো ‘বড় ভাই’। এই সিরিজটি বাংলায় ডাবিং করা হয়েছে এবং প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা ও রাত ৯ টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হচ্ছে।

আগামীকাল বৃহস্পতিবার রাত ৯ টায় প্রচারিত হবে এর ১৫০তম পর্ব। তুর্কি ভাষায় এই সিরিজের নাম ‘কারদেসলারিম’। আন্তর্জাতিকভাবে এটি প্রচারিত হচ্ছে ‘মাই ফ্যামিলি’ এবং ‘মাই সিবলিংস’ নামে।

সিরিজটি মূলত চার ভাইবোন কাদির, ওমর, আসিয়ে এবং এমেল-এর সংগ্রামময় জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে। একটা সুখী ও সাধারণ জীবন ছিলো তাদের; কিন্তু একটি আকস্মিক দুর্ঘটনায় তারা বাবা-মাকে হারায়। এরপর তাদের জীবন কঠিন বাস্তবতার মুখোমুখি হয়। এক নিদারুণ কষ্ট ও সংগ্রামের দিনগুলো উঠে আসে গল্পে। কখনো তারা সমাজের নিষ্ঠুরতার শিকার হয়, কখনো আবার নতুন বন্ধু এবং সহানুভূতিশীল মানুষদের সহযোগিতা পায়। তবে তাদের মূল প্রতিপক্ষ হয়ে ওঠে ধনী ও ক্ষমতাবান ব্যক্তিরা, যারা তাদের জীবনে নানান বাধা সৃষ্টি করে। সিরিজের অন্যতম আকর্ষণ হলো ভাই- বোনদের মধ্যকার গভীর ভালোবাসা এবং একে অপরের প্রতি নিঃস্বার্থ সহায়তা।

পুরো গল্পজুড়ে চার ভাই বোনের অকৃত্রিম ভালোবাসা এবং প্রতিকূলতার বিরুদ্ধে তাদের ঐক্য আবেগপ্রবণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। পরিবারের ওপর নেমে আসা দুর্ভাগ্যের জন্য দায়ী ব্যক্তিদের মুখোশ উন্মোচন করার এক তীব্র আকাঙ্খা নিয়ে এগিয়ে যায় তারা।

প্রায় এক যুগ পর অভিনয়ে শান্তা জাহান

শিল্পকলাতে দুই দিনব্যাপী ‘নজরুল নৃত্য উৎসব ২০২৬’ শুরু

অবন্তী সিঁথি ও তামিমের কণ্ঠে আনন্দের ‘প্রিয় কবিতা’

অভিনয়ের পর নতুন পরিচয়ে হানিয়া আমির

পথশিশুদের নিয়ে কাজল ব্যানার্জীর ‘রাজকুমার’

ভেনিস উৎসবে পুরষ্কার জিতল ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

ডনের সম্পৃক্ততার তথ্য মিলেছে, তবু ‘হত্যা’ বলছে না তদন্ত সংস্থা

পপির জন্মদিনে আড়ম্বর নয়, সংসারেই কাটছে দিন

আশির দশক নস্টালজিক ট্রেন্ডে মেতেছেন তারকারা

‘জুলাইযোদ্ধা’ শব্দটির সততা ও নিরপেক্ষতা এখন আর নেই: আরশ খান