হোম > বিনোদন

এবার ছাত্র-জনতাকে রাজাকার আখ্যা দিলেন শাওন

আতিকুর রহমান নগরী

শেখ মুজিবুর রহমানের সাবেক বাসভবন ৩২ নম্বর অভিমুখে বুলডোজার নিয়ে প্রবেশ করা ছাত্র-জনতাকে রাজাকার আখ্যা দিয়েছেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার দিন ধানমন্ডির ৩২ নম্বরে ফের আনা হয় দুইটি বুলডোজার। যারা বুলডোজার নিয়ে প্রবেশ করার চেষ্টা করেন তাদেরকে রাজাকার বাহিনী আখ্যা দিয়েছেন তিনি।

সোমবার নিজের ফেসবুকে শাওন লেখেন, ‘মনের ভয়-ই আসল ভয় বুঝেছিস গাধার দল!

বারবার ভেঙে, বারেবারে আগুন দিয়েও তোদের ভয় যায়নি… এই ভাঙা বাড়ির প্রতিটা ধূলিকণা যে বাংলাদেশের আকাশে বাতাসে মিশে আছে সেটাকে কিভাবে অস্বীকার করবি রে রাজাকার বাহিনী!!’

এই পোস্টে শাওন হ্যাশট্যাগ হিসেবে দিয়েছেন #তুই_রাজাকার ও #ধানমন্ডি_৩২।

প্রয়াত লাকী আখান্দের সুরে গাইলেন সাব্বির- শম্পা

নয় মাস পর অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি

অভি মঈনুদ্দীনের জন্মদিনে তারার মেলা

আলিয়ঁস ফ্রঁসেজে শিল্পী মণি মাঝির একক প্রদর্শনী ‘নন-ডুয়ালিটি’ শুরু

অতিরিক্ত সচিব পদমর্যাদায় শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু

অসুস্থতা কাটিয়ে কনের সাজে নতুন চমক সাদিয়া আয়মানের

ছাড়পত্র পেল দেশের প্রথম এআই চলচ্চিত্র ‘গ্যাপ’

শুক্রবার শুরু হচ্ছে ‘স্পেলিং স্টার ২০২৬’

বিশ্বকাপের পর এবার নিজের দেশ মাতাবেন সঞ্জয়

নব্বইয়ের তারুণ্যের আইকন চিত্রনায়িকা শাবনাজের গল্প