হোম > বিনোদন

সিজন ৩ এর অপ্রকাশিত গান নিয়ে ফিরছে কোক স্টুডিও বাংলা

বিনোদন রিপোর্টার

বহুল প্রত্যাশিত সিজন ৩ নিয়ে আবারও ফিরছে দ্য কোকা-কোলা কোম্পানির ডিজিটাল ফার্স্ট প্ল্যাটফর্ম ‘কোক স্টুডিও বাংলা’। মিউজিক্যাল ফিউশন, প্রাণবন্ত পারফরম্যান্স এবং চমকপ্রদ সব আয়োজন নিয়ে ২৩ আগস্ট ২০২৫ থেকে শুরু হতে যাচ্ছে এই সিজন।

এরইমধ্যে সিজন ৩-এর তিনটি চার্ট-টপ গান প্রকাশ পেয়েছে, যার সর্বশেষটি ছিল নতুন উপস্থাপনায় ওয়ারফেজ ব্যান্ডের গান ‘অবাক ভালোবাসা’। সামনে আসতে চলেছে আরও ছয়টি গান, যেখানে তারকা শিল্পীদের পাশাপাশি থাকছেন উদীয়মানরাও যা সৃজনশীলতার সীমা আরও প্রসারিত করবে।

কোকা-কোলা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জু-উন নাহার বলেন, ‘আবারও আমাদের শ্রোতাদের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা সত্যিই আনন্দিত। শুরু থেকেই কোক স্টুডিও বাংলা সবচেয়ে সুন্দর ও সৃজনশীলভাবে বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি ও সঙ্গীতের ঐতিহ্য তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। সিজনের বাকি অংশে থাকছে বেশ কিছু অসাধারণ মুহূর্ত ও চমক, যেগুলো দর্শকদের সামনে তুলে ধরার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

কোক স্টুডিও বাংলার মিউজিক কিউরেটর শায়ান চৌধুরী অর্ণবের কণ্ঠেও ঝরেছে একই সুর। নতুন গান নিয়ে তিনি বলেন, ‘এই সিজনে প্রতিভাবান সব শিল্পীদের একত্রিত করা হয়েছে এবং তারা মিলে দারুণ কিছু তৈরি করেছেন। আমি খুবই আশাবাদী যে, প্রতিটি গান সৃষ্টির সময় আমরা যে আবেগ ও আনন্দ অনুভব করেছি আমাদের শ্রোতারাও সেটা অনুভব করবেন।’

শ্রোতারা স্পটিফাই ও কোক স্টুডিও বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এসকল মন মাতানো পরিবেশনা উপভোগ করতে পারবেন। ফলে বাংলাদেশের সঙ্গীত দেশের সীমানা ছাড়িয়ে আরও একবার প্রতিধ্বনিত হবে বিশ্বজুড়ে।

প্রায় এক যুগ পর অভিনয়ে শান্তা জাহান

শিল্পকলাতে দুই দিনব্যাপী ‘নজরুল নৃত্য উৎসব ২০২৬’ শুরু

অবন্তী সিঁথি ও তামিমের কণ্ঠে আনন্দের ‘প্রিয় কবিতা’

অভিনয়ের পর নতুন পরিচয়ে হানিয়া আমির

পথশিশুদের নিয়ে কাজল ব্যানার্জীর ‘রাজকুমার’

ভেনিস উৎসবে পুরষ্কার জিতল ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

ডনের সম্পৃক্ততার তথ্য মিলেছে, তবু ‘হত্যা’ বলছে না তদন্ত সংস্থা

পপির জন্মদিনে আড়ম্বর নয়, সংসারেই কাটছে দিন

আশির দশক নস্টালজিক ট্রেন্ডে মেতেছেন তারকারা

‘জুলাইযোদ্ধা’ শব্দটির সততা ও নিরপেক্ষতা এখন আর নেই: আরশ খান