হোম > বিনোদন

প্রচারে আসছে তারকাবহুল রূপনগর

বিনোদন রিপোর্টার

পাশাপাশি দুইটি ইউনিয়নের চেয়ারম্যানের এক এলাকা ‘রূপনগর’কে নিয়ে নির্মিত হয়েছে নতুন মেগা ধারাবাহিক নাটক ‘রূপনগর’। দীপ্ত টিভিতে প্রতিদিন সন্ধ্যা ৭টায় ও রাত ৯টা ৩০মিনিটে প্রচার হচ্ছে নাটকটি। একঝাঁক জনপ্রিয় ও গুণী অভিনয়শিল্পীদের নিয়ে ধারাবাহিকটি নির্মাণ করেছেন কায়সার আহমেদ।

নাটকটির গল্প বোনা হয়েছে, পাশাপাশি দুইটি ইউনিয়নের দুই চেয়ারম্যানের এক এলাকা ‘রূপনগর’ কে ঘিরে। বলা হয়, এখানে সবাই নিজের রূপ আড়াল করে নানা রঙ তামাশার ঢালে। দুই চেয়ারম্যান একসময় পরস্পরের খুব ভালো বন্ধু থাকলেও এখন তাদের মাঝে চরম শত্রুতা। সারাক্ষণ একে অপরের ক্ষতি করার জন্য ব্যস্ত থাকে। ফলে দুজনের পরিবার ও এলাকার মানুষের মাঝে ইচ্ছা না থাকলেও বজায় রাখতে হয় শত্রুতা। এক চেয়ারম্যানের ভেতরের রূপ হলো চোরাকারবারী আর অন্যজন দখলবাজ। তারপরও রূপনগরে আছে কিছু রঙিন চরিত্র যারা সুখে-দুঃখে, কষ্টে-আনন্দে একে অপরের পাশে থাকে।

নাটকটির গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করেছেন শ্যামল মওলা, আ খ ম হাসান, দিলারা জামান, নাজনীন হাসান চুমকি, আনিকা কবির শখ, ইমতু রাতিশ, শাফিউল রাজ, সানজিদা, সাফানা নমনী, সুব্রত, মাহমুদুল ইসলাম মিঠু, এমিলা হকসহ আরো অনেকে।

‘রূপনগর’ ধারাবাহিক নাটকটির চিত্রনাট্য লিখছেন লিটু সাখাওয়াত। দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে দেখা যাবে নাটকটি।

প্রায় এক যুগ পর অভিনয়ে শান্তা জাহান

শিল্পকলাতে দুই দিনব্যাপী ‘নজরুল নৃত্য উৎসব ২০২৬’ শুরু

অবন্তী সিঁথি ও তামিমের কণ্ঠে আনন্দের ‘প্রিয় কবিতা’

অভিনয়ের পর নতুন পরিচয়ে হানিয়া আমির

পথশিশুদের নিয়ে কাজল ব্যানার্জীর ‘রাজকুমার’

ভেনিস উৎসবে পুরষ্কার জিতল ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

ডনের সম্পৃক্ততার তথ্য মিলেছে, তবু ‘হত্যা’ বলছে না তদন্ত সংস্থা

পপির জন্মদিনে আড়ম্বর নয়, সংসারেই কাটছে দিন

আশির দশক নস্টালজিক ট্রেন্ডে মেতেছেন তারকারা

‘জুলাইযোদ্ধা’ শব্দটির সততা ও নিরপেক্ষতা এখন আর নেই: আরশ খান