হোম > বিনোদন

প্রথমবার বড়পর্দায় সিয়াম-তুষি

বিনোদন রিপোর্টার

প্রথমবারের মত বড়পর্দায় জুটিবদ্ধ হতে যাচ্ছেন এ প্রজন্মের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ ও আলোচিত ‘হাওয়া’ সিনেমার নায়িকা নাজিফা তুষি। রায়হান রাফী পরিচালিত ‘আন্ধার’ নামের ভৌতিক ঘরানার সিনেমায় দেখা যাবে এ জুটিকে।

সিনেমার গল্প লিখেছেন রক ও মেটাল সংগীতের দুই তারকা- অর্থহীনের সাইদুস সালেহীন সুমন আর ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরী। সঙ্গে আছেন আদনান আদিব খান।

সিনেমা সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, ‘আন্ধার’ সিনেমায় নায়কের ভূমিকায় থাকছেন সিয়াম আহমেদ। সঙ্গে রয়েছেন চঞ্চল চৌধুরীও। আর নায়িকার ভূমিকায় দেখা যাবে নাজিফা তুষিকে।

জানা গেছে, ইতোমধ্যে তুষিকে চূড়ান্ত করা হয়েছে। তবে ‘আন্ধার’ সিনেমা নিয়ে এখনই কিছু জানাতে নারাজ এই অভিনেত্রী।

তার কথায়, ‘আর্টিস্ট চাইলেই অনেক কিছু বলতে পারে না, তাদের অনেক নিয়মের ভেতর থাকতে হয়। আমি আপাতত কিছু বলতে পারবো না, যা বলার জানার টিম এবং ডিরেক্টর থেকে জানতে হবে, কিংবা তারা বলবেন।’

বর্তমানে ‘আন্ধার’ সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরে শুরু হবে এর দৃশ্যধারণের কাজ।

আসছে পারিবারিক গল্পের নতুন নাটক

বাবা ছেলের বিশেষ দিন

জন্মবার্ষিকী স্মরণে মঞ্চে ‘হেলেন কোলার’

অনুভূতি শেয়ার করতে গিয়ে কাঁদলেন মিম

কাবা শরিফ দেখে যে অনুভূতি হলো অভিনেত্রী ভাবনার

প্রথম নৃত্যানুষ্ঠানে মুগ্ধতা ছড়াল কুঞ্জলিকা সংস্কৃতি কেন্দ্র

মান্নান মোহাম্মদের কথা-সুরে ফোক স্টুডিওতে কাজল আরিফ

জুয়ার ভয়ংকর দিক নিয়ে মিকসেতু মিঠুর নাটক ‘টোকা’

বাংলাদেশে নতুন ‘সুপারগার্ল’

ঢাকায় স্থগিত হলো অনুপম রায়ের কনসার্ট