হোম > বিনোদন

আজ থেকে বাংলায় দেখা যাবে তুর্কি সিরিজ ‘মোস্তফা’

বিনোদন রিপোর্টার

দর্শকের কাছে তুর্কি ধারাবাহিকের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে । তারই ধারাবাহিকতায় আরটিভিতে আজ শুক্রবার থেকে প্রচার শুরু হবে পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় রোমান্টিক থ্রিল তুর্কি ধারাবাহিক ‘মোস্তফা’।

গল্পে দেখা যাবে, মোস্তফা একজন নীতিবান পুলিশ অফিসার। এ পৃথিবীতে সবচেয়ে বেশি তিনি ভালোবাসেন তার ছেলেকে। একদিন চোরাচালানের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তিনি একটি ফাঁদে পরে যান। তাকে অন্যায়ভাবে বরখাস্ত করা হয় একটি মিথ্যা মামলায়, যা তিনি করেননি। এরপর তিনি এক বছরের জন্য বন্দি থাকেন এবং এ কারণে তিনি তার ছেলের হেফাজত হারান এবং মোস্তফার শ্বশুর তার ছেলেকে নিয়ে যায়। এক পর্যায়ে মোস্তফা তার ছেলের হেফাজত এবং তার চাকরি ফিরে পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠেন।

২৫০ পর্বের মোস্তফা ধারাবাহিকটি আজ থেকে সপ্তাহে ৭ দিন রাত ৯ টায় দেখা যাবে আরটিভির পর্দায়।

ধারাবাহিকটিতে মোস্তফা কারায়েল চরিত্রে অভিনয় করেছেন ইলকের কালেলি। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বুরসিন তেরজিওগুল, মুসা উজুনলার সহ জনপ্রিয় আরো অনেক তুর্কি তারকা। এই ধারাবাহিকটির বাংলা ডাবিং পরিচালনা করেছেন তাপস কুমার মৃধা।

প্রায় এক যুগ পর অভিনয়ে শান্তা জাহান

শিল্পকলাতে দুই দিনব্যাপী ‘নজরুল নৃত্য উৎসব ২০২৬’ শুরু

অবন্তী সিঁথি ও তামিমের কণ্ঠে আনন্দের ‘প্রিয় কবিতা’

অভিনয়ের পর নতুন পরিচয়ে হানিয়া আমির

পথশিশুদের নিয়ে কাজল ব্যানার্জীর ‘রাজকুমার’

ভেনিস উৎসবে পুরষ্কার জিতল ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

ডনের সম্পৃক্ততার তথ্য মিলেছে, তবু ‘হত্যা’ বলছে না তদন্ত সংস্থা

পপির জন্মদিনে আড়ম্বর নয়, সংসারেই কাটছে দিন

আশির দশক নস্টালজিক ট্রেন্ডে মেতেছেন তারকারা

‘জুলাইযোদ্ধা’ শব্দটির সততা ও নিরপেক্ষতা এখন আর নেই: আরশ খান