হোম > বিনোদন

যুক্তরাষ্ট্র সফরে অর্থহীন

বিনোদন রিপোর্টার

প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন দেশের জনপ্রিয় রক ব্যান্ড অর্থহীন। সেখানকার ১২টি শহরে কনসার্ট করবে দলটি। বিষয়টি নিশ্চিত করেছেন ব্যান্ডের ম্যানেজার এহসানুল হক টিটো। তিনি জানান, আগামী নভেম্বর থেকে ডিসেম্বরের মাঝামাঝি কনসার্টগুলো অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, শিকাগোসহ মোট ১২টি শহরে কনসার্টে অংশ নেবে অর্থহীন। এ প্রসঙ্গে টিটো বলেন, দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র সফর নিয়ে আলোচনা চলছিল। কিন্তু সুমন ভাইয়ের (বেজবাবা সুমন) শারীরিক অবস্থার কারণে তা সম্ভব হয়নি। সাম্প্রতিক সময়ে তিনি আগের চেয়ে ভালো বোধ করছেন। তাই আমরা আবার কনসার্টে ফিরেছি। এবার যুক্তরাষ্ট্র সফরের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, প্রবাসী ভক্তদের কাছে অর্থহীন বরাবরই প্রিয়। অন্য ব্যান্ডদের শো তারা দেখলেও অর্থহীনকে কখনো পাননি। এবার তাদের সেই অপেক্ষার অবসান ঘটছে। এই কনসার্টগুলোর আয়োজক মিউজিক বাংলা ও ভেরিতাস ইভেন্টস। সময়সূচি ও ভেন্যুর বিস্তারিত তথ্য শিগগিরই অর্থহীনের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হবে বলে জানা গেছে। ‘ফিনিক্সের ডায়েরি ১’ প্রকাশের পর এবার ‘ফিনিক্সের ডায়েরি ২’ অ্যালবাম নিয়ে আসছে অর্থহীন। অ্যালবামের কাজ অনেকটা গুছিয়ে এনেছে ব্যান্ডটি।

নয় মাস পর অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি

অভি মঈনুদ্দীনের জন্মদিনে তারার মেলা

আলিয়ঁস ফ্রঁসেজে শিল্পী মণি মাঝির একক প্রদর্শনী ‘নন-ডুয়ালিটি’ শুরু

অতিরিক্ত সচিব পদমর্যাদায় শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু

অসুস্থতা কাটিয়ে কনের সাজে নতুন চমক সাদিয়া আয়মানের

ছাড়পত্র পেল দেশের প্রথম এআই চলচ্চিত্র ‘গ্যাপ’

শুক্রবার শুরু হচ্ছে ‘স্পেলিং স্টার ২০২৬’

বিশ্বকাপের পর এবার নিজের দেশ মাতাবেন সঞ্জয়

নব্বইয়ের তারুণ্যের আইকন চিত্রনায়িকা শাবনাজের গল্প

সমু চৌধুরীর চিকিৎসার দায়িত্ব নিল অভিনয়শিল্পী সংঘ