হোম > বিনোদন

শিরোনামহীনের গল্প নিয়ে জিয়া

বিনোদন রিপোর্টার

নব্বই দশকে ব্যান্ড সংগীতের উম্মাতাল জোয়ারের সময় যাত্রা শুরু করেছিল ‘শিরোনামহীন’। প্রথম অ্যালবাম ‘জাহাজী’ দিয়েই শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেয় ব্যান্ডটি। অল্প সময়ে উঠে যায় তারুণ্যের প্রিয় ব্যান্ডের তালিকায়। সবশেষ তাদের ‘এই অবেলায়’ গানটির জনপ্রিয়তা দেশের সীমা পেরিয়ে ওপার বাংলায়ও পৌঁছে গেছে।

১৯৯৬ সালে বুয়েট ক্যাম্পাসে জন্ম নেয়া ব্যান্ডটি গানের কথা, সংগীতায়োজন এবং বৈচিত্র্যময় পরিবেশনার কারণে শ্রোতাদের বিশেষ নজর কাড়ে। পথচলা শুরুর সেই নস্টালজিক সময়ের গল্প বলতে টিভি পর্দায় আসছেন ব্যান্ডটির দলনেতা জিয়াউর রহমান জিয়া। মাছরাঙা টেলিভিশনের ‘নাইনটিজ মিউজিক স্টোরি’ অনুষ্ঠানে শোনা যাবে সেই গল্প। ব্যান্ডের নামকরণ, লাইনআপ, লিরিক, কম্পোজিশন, রেকর্ডিং, কনসার্ট নিয়ে স্মৃতিচারণ, অভিজ্ঞতা ও নানা ঘটনার কথা বলবেন জিয়া।

তিনি বলেন, ‘নাইনটিজ আমাদের কাছে বরাবরই নস্টালজিক একটা অধ্যায়। সেই ফিতাওয়ালা ক্যাসেটের দিনগুলো ছিলো আমাদের সোনালী ইতিহাস। এ অনুষ্ঠানে সেই দিনের গল্পগুলো দর্শকদের সাথে শেয়ার করতে পেরে ভালো লেগেছে।’

অনুষ্ঠানটি প্রচারিত হবে আগামীকাল, শনিবার রাত ১২ টায়। রিয়াদ শিমুলের গ্রন্থনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন এস এম হুমায়ুন কবির।

দেশে মানুষের বিনোদনের খুবই সঙ্কট: আসিফ আকবর

আর্জেন্টিনা সাপোর্ট করার কারণ জানালেন মনির খান

ট্রেইলার মুক্তি, আলোচনায় ‘হেডলাইন’

স্টার সিনেপ্লেক্সে ‘সামার বাংলা হিট ফেস্ট’

দীর্ঘ বিরতির পর অংশুর ‘লিম্বো’

প্রকাশ্যে জুঁইয়ের ‘পান খাইলা না’

শিল্পী সমিতির নির্বাচনে জলি

পাঁচ তারকার স্মৃতিময় একদিন

কলকাতায় মোশাররফ করিমকে হেনস্তা, যা জানা গেল

বছরব্যাপী পালিত হবে নজরুলবর্ষ