হোম > বিনোদন

তিন গান নিয়ে আসছে ফাহমিদা নবী

বিনোদন রিপোর্টার

বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী ফাহমিদা নবী আসছেন নতুন তিনটি গান নিয়ে। ইতোমধ্যেই গানগুলোর ভয়েস রেকর্ডিং শেষ করেছেন তিনি। এখন শুধু গানের অডিওর কাজ শেষ হলেই গানের কাজ শেষ-প্রকাশ পাবে গান-বিষয়টি আর এমন নেই। গানের অডিওর কাজ শেষ হলেও মিউজিক ভিডিওর জন্যও শিল্পীকে আলাদা সময় দিতে হয়। কারণ সুন্দর একটি গানের ক্ষেত্রে সুন্দর একটি মিউজিক ভিডিও-ও গুরুত্বপূর্ণ।

এর মধ্যে দুটি গানের ভিডিও শুটিংও সম্পন্ন হয়েছে। গান দুটির শিরোনাম ‘আমি ভালো আছি’ এবং ‘আকাশ উপুড়’। বৃষ্টি নিয়ে করা আরেকটি গানের ভিডিও ধারণের প্রস্তুতিও চলছে। শিল্পী জানিয়েছেন, খুব শিগগিরই একে একে গানগুলো প্রকাশ করা হবে ইউটিউবে।

নিজের নতুন গান প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন, ‘ঢাকার অদূরে স্বপ্ন কুটির রিভারভিউ ভিলাতে দুটি গানের মিউজিক ভিডিওর কাজ সম্পন্ন হয়েছে। তিনটি গানেরই কথাগুলো দারুণ কাব্যিক। এর মধ্যে একটি গানের সুর করেছি আমি। আকাশ উপুড় গানটি আমেরিকার লস অ্যাঞ্জেলসে উচ্ছ্বাসের তত্ত্বাবধানে করেছিলাম। যেখানেই থাকি, গান নিয়েই থাকতে ভালোবাসি। আশা করছি, নতুন গানগুলো শ্রোতাদের মন ছুঁয়ে যাবে।’

জানা গেছে, ‘আমি ভালো আছি’ গানটি লিখেছেন ইলা মজিদ, সুর করেছেন ফাহমিদা নবী নিজে। ‘আকাশ উপুড়’ গানের কথা লিখেছেন হাসান মাসুক, সুর করেছেন সচ্ছল কাজী। আর বৃষ্টিকে কেন্দ্র করে তৈরি গানটির কথা লিখেছেন সোহেল আলম। গানটি সুর করেছেন শেখ মোহাম্মদ রাজন। নতুন তিনটি গান প্রকাশের পর আরও বেশ কিছু গানের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন এই গুণী শিল্পী।

প্রায় এক যুগ পর অভিনয়ে শান্তা জাহান

শিল্পকলাতে দুই দিনব্যাপী ‘নজরুল নৃত্য উৎসব ২০২৬’ শুরু

অবন্তী সিঁথি ও তামিমের কণ্ঠে আনন্দের ‘প্রিয় কবিতা’

অভিনয়ের পর নতুন পরিচয়ে হানিয়া আমির

পথশিশুদের নিয়ে কাজল ব্যানার্জীর ‘রাজকুমার’

ভেনিস উৎসবে পুরষ্কার জিতল ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

ডনের সম্পৃক্ততার তথ্য মিলেছে, তবু ‘হত্যা’ বলছে না তদন্ত সংস্থা

পপির জন্মদিনে আড়ম্বর নয়, সংসারেই কাটছে দিন

আশির দশক নস্টালজিক ট্রেন্ডে মেতেছেন তারকারা

‘জুলাইযোদ্ধা’ শব্দটির সততা ও নিরপেক্ষতা এখন আর নেই: আরশ খান