হোম > বিনোদন

শিল্পী সমিতির নির্বাচনের তারিখ চূড়ান্ত

বিনোদন রিপোর্টার

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনের তারিখ চূড়ান্ত করা হয়েছে। নির্বাচন আগামী ৩ জুলাই (শুক্রবার) এফডিসিতে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

গতকাল, সোমবার, ১৮ মে, সমিতির কার্যনির্বাহী পরিষদের সভা শেষে বর্তমান সভাপতি মিশা সওদাগর গণমাধ্যমে বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, ‘আগামী ৩ জুলাই অনুষ্ঠিত হবে। এদিন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে মিশা সওদাগর বলেন, আমি সবসময় সঠিক সময়ে সঠিক কাজ করার পক্ষে। সমিতির মেয়াদ শেষ হয়েছে, যে কারণে দেরি না করে দেশে চলে এসেছি। আমার কারণে নির্বাচনের তারিখ আটকে থাকুক তা চাইনি। যে কারণে আজ মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে আগামী ৩ জুলাই এফডিসিতে শিল্পী সমিতির নতুন মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

জানা গেছে, আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচনে একটি প্যানেল থেকে অংশ নিচ্ছেন নায়করাজ রাজ্জাক পুত্র বাপ্পারাজ ও আনোয়ারা বেগমের মেয়ে রুমানা ইসলাম মুক্তি।

অন্য প্যানেলে রয়েছে শিবা শানু ও জয়। গত ২৪ এপ্রিল মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল পরিষদের মেয়াদ শেষ হয়েছে।

ফ্যাসিবাদীদের বিচার না করলে সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু হবে

প্রায় এক যুগ পর অভিনয়ে শান্তা জাহান

শিল্পকলাতে দুই দিনব্যাপী ‘নজরুল নৃত্য উৎসব ২০২৬’ শুরু

অবন্তী সিঁথি ও তামিমের কণ্ঠে আনন্দের ‘প্রিয় কবিতা’

অভিনয়ের পর নতুন পরিচয়ে হানিয়া আমির

পথশিশুদের নিয়ে কাজল ব্যানার্জীর ‘রাজকুমার’

ভেনিস উৎসবে পুরষ্কার জিতল ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

ডনের সম্পৃক্ততার তথ্য মিলেছে, তবু ‘হত্যা’ বলছে না তদন্ত সংস্থা

পপির জন্মদিনে আড়ম্বর নয়, সংসারেই কাটছে দিন

আশির দশক নস্টালজিক ট্রেন্ডে মেতেছেন তারকারা