হোম > বিনোদন

আবারো সিনেমায় মিম

বিনোদন রিপোর্টার

গ্ল্যামার গার্ল বিদ্যা সিনহা মিম আবারো সিনেমায় অভিনয় করতে যাচ্ছে। গতকাল, ১৩ ডিসেম্বর নাম চূড়ান্ত না হওয়া চরকি অরিজিনাল ফিল্মে চুক্তিবদ্ধ হন অভিনেত্রী। ফিল্মটি পরিচালনা করছেন কাজী আসাদ। নির্মাতা এর আগে মোশাররফ করিমকে নিয়ে চরকি অরিজিনাল সিরিজ ’আধুনিক বাংলা হোটেল’ নির্মাণ করেছিলেন।

নির্মাতা জানান, ‘এটি ইমোশনাল একটা গল্প। চলতি মাসেই সিনেমাটির শুটিং শুরু হবে। কাজী আসাদ বলেন, ‘বিদ্যা সিনহা মিম আমাদের ইন্ডাস্ট্রির একজন পরীক্ষিত, মেধাবী এবং গ্ল্যামারাস অভিনেত্রী। সচরাচর তাকে গ্ল্যামার লুকেই দেখি। কিন্তু মজাটাই ওখানে যে, তাকে কীভাবে ভেঙে নতুন ধরনের চরিত্রের মাধ্যমে দর্শকদের সামনে হাজির করা যায়। আমরা সেই চ্যালেঞ্জটা নিয়েছি। আশা করছি দর্শকরা আমার কথা মিলিয়ে নিতে পারবেন।’

প্রথমে সিরিজ, দ্বিতীয়টি ফিল্ম এবং দুটিই চরকির সঙ্গে। কাজের অভিজ্ঞতা জানিয়ে নির্মাতা কাজী আসাদ বলেন, ‘চরকির সঙ্গে কাজ করার একটা আনন্দ হচ্ছে স্বাধীনতা। প্রথম কাজের অভিজ্ঞতা থেকে আশা করতে পারি দ্বিতীয় বা আগামী কাজেও এর ব্যতিক্রম হবে না।’

১৩ ডিসেম্বর দুপুরে চরকি কার্যালয়ে চরকি অরিজিনাল ফিল্মে চুক্তি স্বাক্ষর করেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। এসময় চরকির পক্ষে উপস্থিত ছিলেন প্ল্যাটফর্মটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি।

তিনি বলেন, ‘চরকিতে মিমের শুরুটা হচ্ছে মেধাবী নির্মাতার চমৎকার সম্ভাবনাময় একটা ফিল্মের মাধ্যমে। বড় পর্দায় মিম মানেই তুমুল দর্শকপ্রিয়তা। এবারও দর্শকরা দারুণ কিছু পেতে যাচ্ছেন। বিদ্যা সিনহা মিমকে চরকিতে স্বাগত এবং শুভ কামনা।‘

এদিকে চুক্তিবদ্ধ হয়েই স্ক্রিপ্ট নিয়ে ব্যস্ত অভিনেত্রী। কারণ গল্পটা তার ভালো লেগেছে। এই গল্পের কারণেই বেশ কিছুদিন ধরে কাজ করছেন না মিম। জানালেন, গল্প বা কাজের প্রস্তাব তো অনেক আসে, কিন্তু গল্প বা আনুষঙ্গিক বিষয়গুলো ভালো লাগে না জন্য কাজ করছেন না অভিনেত্রী।

মিম বলেন, ‘এটা অনেকেই জিজ্ঞেস করেন যে কাজ কম করছি কেন। কারণ তো ওইটাই, মিলছিল না। কাজী আসাদ যখন এই গল্পটা শোনালেন এবং আমি চরকিতে তার আগের কাজটা দেখলাম, আমার মনে হলো কাজটা করা দরকার।’

মিম এ সিনেমায় কেমন চরিত্রে অভিনয় করবেন তা নিয়ে কোনো আভাস দেননি। জানিয়েছেন, গল্পে একটা দারুণ কিছু হবে, আর সেটা হবে তার চরিত্রের জার্নির মধ্য দিয়ে। মিম বলেন, ’চরকি দেশের বড় একটা প্ল্যাটফর্‌ম। এখানকার সিরিজ–ফিল্ম আমি নিয়মিতই দেখি। তাদের কাজ ভালো হয়, ভালো লাগে। আমি আশা করছি আমার প্রথম কাজটা খুব ভালো হবে এবং সবার ভালো লাগবে।’ মিম দর্শকদের উদ্দেশে জানান, ২০২৬ সালে আরও কিছু কাজের ঘোষণা আসবে তার।

নাম চূড়ান্ত না হওয়া চরকি অরিজিনাল ফিল্মটির গল্প লিখেছেন মাহমুদুল হাসান টিপু কাজী আসাদ এবং নির্মাতার সঙ্গে এর চিত্রনাট্য করেছেন আসাদুজ্জামান আবীর। ফিল্মটিতে এরইমধ্যে যুক্ত হয়েছেন আরও গুণী সব অভিনয়শিল্পী।

নয় মাস পর অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি

অভি মঈনুদ্দীনের জন্মদিনে তারার মেলা

আলিয়ঁস ফ্রঁসেজে শিল্পী মণি মাঝির একক প্রদর্শনী ‘নন-ডুয়ালিটি’ শুরু

অতিরিক্ত সচিব পদমর্যাদায় শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু

অসুস্থতা কাটিয়ে কনের সাজে নতুন চমক সাদিয়া আয়মানের

ছাড়পত্র পেল দেশের প্রথম এআই চলচ্চিত্র ‘গ্যাপ’

শুক্রবার শুরু হচ্ছে ‘স্পেলিং স্টার ২০২৬’

বিশ্বকাপের পর এবার নিজের দেশ মাতাবেন সঞ্জয়

নব্বইয়ের তারুণ্যের আইকন চিত্রনায়িকা শাবনাজের গল্প

সমু চৌধুরীর চিকিৎসার দায়িত্ব নিল অভিনয়শিল্পী সংঘ