হোম > বিনোদন

কনসার্ট বাতিল নিয়ে যা জানাল আর্টসেল

বিনোদন রিপোর্টার

গত ১৫ আগস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হওয়া ‘৩৬ জুলাই মুক্তির উৎসবে’ পারফর্ম করার কথা ছিল ব্যান্ডদল আর্টসেলের। তবে কনসার্টের আগের রাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে অনুষ্ঠান বাতিলের ঘোষণা দেয় তারা। এতে ক্ষুব্ধ হন আয়োজক ও শিক্ষার্থীরা। এবার প্রধান আয়োজক ও সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার আর্টসেলের কাছে ১৪ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন। পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাম উল্লেখ করে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেছেন তিনি।

ফেসবুক পোস্টে সালাউদ্দিন লেখেন, ‘কালচারাল ফ্যাসিস্ট আর্টসেল, লিংকন আর্টসেল, আজকের মধ্যে আপনারা ডিসিশন জানাবেন, ক্ষতিপূরণসহ টাকা ফেরত পাঠাবেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাম মেনশন করে ক্ষমা চাইবেন।’ তিনি জানান, ১৪ লাখ ৫০ হাজার টাকার ক্ষতিপূরণের হিসাব তৈরি করা হয়েছে। দাবি পূরণ না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং ব্যান্ডটির আগামীর কানাডা সফর বাতিলের দাবিও তুলবেন তারা।

এ বিষয়ে আর্টসেলের ম্যানেজার বাঁধন গণমাধ্যমে বলেন, ‘বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। আমাদের ব্যান্ডের ভোকাল লিংকন ভাই শারীরিকভাবে অসুস্থ। তাকে বাদ দিয়ে তো আর কোনো কিছু করা সম্ভব নয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কনসার্টের বিষয়ে এই মুহূর্তে কিছু বলতে চাই না। আমরা সময়মতো সংবাদ সম্মেলন করে এর বিস্তারিত জানাব।’

এর আগে অন্য এক পোস্টে আয়োজক অভিযোগ করেন, আর্টসেল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে যোগাযোগ রেখে শেষ মুহূর্তে কনসার্ট বাতিল করেছে।

প্রায় এক যুগ পর অভিনয়ে শান্তা জাহান

শিল্পকলাতে দুই দিনব্যাপী ‘নজরুল নৃত্য উৎসব ২০২৬’ শুরু

অবন্তী সিঁথি ও তামিমের কণ্ঠে আনন্দের ‘প্রিয় কবিতা’

অভিনয়ের পর নতুন পরিচয়ে হানিয়া আমির

পথশিশুদের নিয়ে কাজল ব্যানার্জীর ‘রাজকুমার’

ভেনিস উৎসবে পুরষ্কার জিতল ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

ডনের সম্পৃক্ততার তথ্য মিলেছে, তবু ‘হত্যা’ বলছে না তদন্ত সংস্থা

পপির জন্মদিনে আড়ম্বর নয়, সংসারেই কাটছে দিন

আশির দশক নস্টালজিক ট্রেন্ডে মেতেছেন তারকারা

‘জুলাইযোদ্ধা’ শব্দটির সততা ও নিরপেক্ষতা এখন আর নেই: আরশ খান