হোম > বিনোদন > তারকা সংবাদ

জন্মদিনে শুটিং থেকে ছুটি দীপা খন্দকারের, ব্যস্ত নতুন সিনেমায়

বিনোদন রিপোর্টার

নাটকের পাশাপাশি এখন নিয়মিত সিনেমাতেও কাজ করছেন জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার। গল্প ও চরিত্র পছন্দ হলে বড় পর্দায় অভিনয় করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। বর্তমানে কুষ্টিয়ায় তার নতুন সিনেমা ‘আবার দেখা হলে’র শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।

চলতি মাসের প্রায় পুরোটা সময়ই কুষ্টিয়ার বিভিন্ন লোকেশনে এই সিনেমার শুটিংয়ে ব্যস্ত ছিলেন দীপা। কখনো টানা দুই দিন, কখনো তিন দিন শুটিং করে ঢাকায় ফিরে অন্য নাটকের কাজ সেরে আবার কুষ্টিয়ায় ছুটতে হয়েছে তাকে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, আজ জন্মদিনেও কুষ্টিয়ায় থাকার কথা ছিল তার। তবে কয়েক দিন আগের বৃষ্টির কারণে শুটিংয়ের সিডিউলে রদবদল আসায় জন্মদিনে শুটিং থেকে অব্যাহতি পেয়েছেন তিনি।

জন্মদিনের পরিকল্পনা প্রসঙ্গে দীপা খন্দকার জানান, বৃষ্টির কারণে সিডিউল পরিবর্তন হওয়ায় দিনটি শুটিংবিহীন কেটেছে, যা তার জন্য বেশ স্বস্তির। আজকের প্রায় পুরোটা সময় তিনি পরিবারের সঙ্গে কাটাচ্ছেন এবং চ্যানেল আইয়ের দুপুরের সরাসরি অনুষ্ঠানে অংশ নিচ্ছেন।

নতুন সিনেমা ‘আবার দেখা হলে’ প্রসঙ্গে দীপা বলেন, এই সিনেমায় তিনি ‘ছোট মা’ চরিত্রে অভিনয় করছেন। খুব সুন্দর গল্পের সিনেমা উল্লেখ করে তিনি জানান, ইউনিটটি ভীষণ গোছানো ও পরিপাটি, যা নিয়ে তার প্রত্যাশাও অনেক।

জন্মদিনে সবার কাছে দোয়া চেয়ে দীপা বলেন, “সুস্থ থাকি, ভালো থাকি—আরও ভালো গল্পের নাটক ও সিনেমায় যেন অভিনয় করতে পারি। অভিনয় জীবন ও দর্শকের ভালোবাসা নিয়ে আমি ভীষণ সন্তুষ্ট।”

সাম্প্রতিক ও আসন্ন কাজের বিষয়ে এই অভিনেত্রী জানান, মহিদুল মহিমের একটি নাটকের কাজ তিনি ইতিমধ্যে শেষ করেছেন, যেখানে তার সহশিল্পী হিসেবে রয়েছেন পলাশ, পারসা ইভানা ও মনিরা মিঠু। এ ছাড়া ২৯, ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর কুষ্টিয়ায় শুটিং শেষে ঢাকায় ফিরে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’র শুটিং করবেন। পাশাপাশি ২০ ডিসেম্বর পর্যন্ত হাসান রেজাউলের ধারাবাহিক ‘বকুলপুর সিজন থ্রি’ এবং রাফাত মজুমদার রিংকুর একটি খণ্ড নাটকসহ আরও কয়েকটি কাজে অংশ নেবেন তিনি।

এদিকে, দীপা খন্দকার অভিনীত ‘হাঙ্গর’ ও ‘ঋতুকামিনী’ নামের দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

সাদিয়া আয়মানের ‘বিবাহ বিভ্রাট’

বিচ্ছেদের পোস্ট সরিয়ে ফেসবুক থেকেও আড়ালে ন্যান্সি

তৃতীয় সংসারেও বিচ্ছেদ, মেহেদীর সঙ্গে পথচলার ইতি টানলেন ন্যান্সি

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির রিমান্ড শুনানি পিছিয়ে ৩০ নভেম্বর

শাকিবের সঙ্গে নিজের সম্পর্ক স্পষ্ট করলেন মিষ্টি জান্নাত

যে কারণে মিস ইউনিভার্স থেকে বাদ পড়লেন মাহি

মানহানির মামলা করলেন তানজিন তিশা, তদন্তে ডিবি

শুটিং সেটেই নিভে গেছে যেসব তারকার জীবন

সোহেল খানের মৃত্যুতে ফারুকীর স্মৃতিচারণ

সোহেল খানের মৃত্যুর আগে যা ঘটেছিল