হোম > বিনোদন > তারকা সংবাদ

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের ১২ কোটি টাকা দেবেন বিয়ন্সে

বিনোদন রিপোর্টার

সম্প্রতি ৭.৪ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে কলম্বিয়া। শেষ খবর পাওয়া পর্যন্ত এই প্রাকৃতিক দুর্যোগে ৩৩১ জনের মৃত্যু হয়েছে, ধ্বংস হয়েছে ২৯ হাজারের বেশি ঘরবাড়ি এবং বাস্তুহারা হয়েছেন প্রায় ৬৯ হাজার মানুষ। এই ভয়াবহ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে বিশাল আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন বিশ্বখ্যাত আমেরিকান সংগীত তারকা বিয়ন্সে নোলস।

ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত চোকো অঞ্চলের মানুষের খাদ্য ও আবাসন সংক্রান্ত জরুরি সামগ্রী সরবরাহের জন্য বিয়ন্সে ১০ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ কোটি ৯০ লাখ টাকা) অনুদানের ঘোষণা দিয়েছেন।

অন্যদিকে, নিজ দেশের এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত স্কুলগুলো পুনর্নির্মাণে ১২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার অর্থসহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন শাকাতুড়ি সংগীতশিল্পী শাকিরা।

এক বিবৃতিতে শাকিরা বলেন, ‘দুর্যোগের পর শিশুদের স্বাভাবিক জীবনে ফেরাতে এবং মানসিক স্থিতিশীলতা দিতে স্কুলের ভূমিকা অপরিসীম। চোকো কিংবা কলম্বিয়া—কেউ একা নয়, আমরা আমাদের সহায়তা প্রচেষ্টা চালিয়ে যাব।’

সংকট মোকাবিলায় অন্যান্য বিত্তবান ও আন্তর্জাতিক সংস্থাকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এই দুই তারকা।

মক্কা গিয়ে বিশেষ প্রার্থনা, তরুণদের উদ্দেশে যে বার্তা দিলেন রাখি সাওয়ন্ত

তৃণমূল দায়িত্বশীলদের যোগ্য হতে হবে: গোলাম পরওয়ার

অটোরিকশার জন্য আলাদা লেন-চার্জিং স্টেশনসহ ৬ দাবি

রেডিওলজি টেকনোলজিস্টদের বিদেশে কর্মসংস্থানে অর্থনীতি সমৃদ্ধ হবে: ডা. রফিক

যশোরে মায়ের মাথা বিচ্ছিন্ন করল ‘মানসিক ভারসাম্যহীন’ ছেলে

নেপালের বন্যায় জরুরি সহায়তা প্রয়োজন ১৭ হাজারের বেশি শিশুর

যৌন হয়রানির অভিযোগ আমলে না নিলে ব্যবস্থা নেবে ইউজিসি

কর্পোরেটের চাপে বাড়ছে মাংসের দাম: ক্ষুদ্র ব্যবসায়ীরা

সখীপুরে ট্রাকচাপায় মা-মেয়ে নিহত

ফের বিতর্কে ভারত, ঈদে মিলাদুন্নবীর মিছিলে ফিলিস্তিনি পতাকা ওড়ানোয় গ্রেপ্তার