হোম > বিনোদন > তারকা সংবাদ

ফারুকীর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকের চেষ্টা

বিনোদন রিপোর্টার

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকীর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ হয়ে গেছে।

শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, সকাল থেকেই তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করতে পারছেন না।

ঘটনা প্রসঙ্গে ফারুকী বলেন, ‘ঘুম থেকে উঠে ফেসবুকে ঢোকার চেষ্টা করি, কিন্তু তখন থেকে আর প্রবেশ করতে পারছি না। দুর্বৃত্তরা হ্যাক করার চেষ্টা করে এবং ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ করে দেয়।’

তিনি অভিযোগ করে আরও বলেন, বেশ কিছুদিন ধরেই একটি গোষ্ঠী তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের অপপ্রচার চালিয়ে আসছিল। অপপ্রচারে সফল হতে না পেরে শেষ পর্যন্ত তার অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্টে আক্রমণ চালানো হয়েছে বলে তিনি দাবি করেন।

বর্তমানে অ্যাকাউন্টটি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

আসিফের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

পরীমণির জন্মদিন: জাঁকজমক থেকে প্রশান্তির ছোঁয়া

ঝামেলা আমার কপালে লেখা, বিষয়টি আমি এনজয় করি: পরীমনি

‘সালমান খান যদি বেঁচে থাকতে চান, মন্দিরে গিয়ে ক্ষমা চাইতে হবে’

গিটার জাদুকর আইয়ুব বাচ্চুর চলে যাওয়ার দিন

‘সোনার হরিণ’ খ্যাত গ্রিন কার্ড হাতে পেলেন মৌসুমী

‘অন্যের অপমান এখন আয়ের মাধ্যম!’

ঢাকাসহ সারাদেশে শিল্পকলার লালন স্মরণোৎসব

শিশু শিল্পী থেকে নায়িকা, সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন দীঘি

আইনি জটিলতা কাটিয়ে শুটিংয়ে ফিরলেন আলভি