হোম > বিনোদন > তারকা সংবাদ

‘মা পদক’ পাচ্ছেন ববিতা

বিনোদন রিপোর্টার

দেশবরেণ্য চলচ্চিত্র অভিনেত্রী ববিতার অভিনয় জীবনের অন্যতম প্রাপ্তির বছরই হতে যাচ্ছে ২০২৬ সাল। কারণ, চলচ্চিত্রে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৬ সালের দেশের দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার ‘একুশে পদক’ এ ভূষিত হয়েছেন তিনি। এছাড়াও পেয়েছেন ‘হুস হু’ পুরস্কার। আবার আগামী ২৬ জুলাই যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে পেতে যাচ্ছেন ‘আনন্দ মেলা’ আজীবন সম্মাননা পুরস্কার।

এরইমধ্যে ববিতা জানালেন, আগামী ১০ মে, বিশ্ব মা দিবস উপলক্ষ্যে ‘আলী-রূপা ফাউন্ডেশন’-এর সার্বিক তত্ত্বাবধান ও পৃষ্ঠপোষকতায়, সাংবাদিক অভি মঈনুদ্দীনের উদ্যোগে, মাদিহা মার্সিহা অ্যাডভারটাইজিং-এর আয়োজনে, একজন মায়ের ভূমিকায় অনবদ্য অভিনয়ের জন্য এবং বাস্তব জীবনে একজন সফল মা হিসেবে গ্রীনভিউ গলফ রিসোর্ট নিবেদিত ‘মা পদক ২০২৬’ ভূষিত হতে যাচ্ছেন ববিতা।

ববিতা বলেন, ‘চলচ্চিত্রে অভিনয়ের জন্য এবং চলচ্চিত্রে অবদানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার, আজীবন সম্মাননা, একুশে পদকে ভূষিত হয়েছি। কিন্তু চলচ্চিত্রে মায়ের ভূমিকায় অভিনয়ের জন্য এবং আমার একমাত্র সন্তান ছেলে অনিককে মানুষের মতো মানুষ করার কারণে আমাকে বিশ্ব মা দিবস উপলক্ষ্যে আয়োজিত গ্রীনভিউ গলফ রিসোর্ট’ নিবেদিত মা পদক ২০২৬ অনুষ্ঠানে একজন সফল ও গর্বিত মা হিসেবে বিশেষ সম্মাননায় ভূষিত করা হবে। এটা আমার জন্য সত্যিই ভীষণ আনন্দের। জীবনের এই পর্যায়ে এসে এই সম্মাননাপ্রাপ্তি আমার কাছে ভীষণ অর্থবহ এবং সবচেয়ে বেশি সম্মানের বলেই আমি মনে করছি। আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই সাংবাদিক অভি মঈনুদ্দীনকে, যিনি মূলত এই মা পদকের প্রতিষ্ঠাতা। ধন্যবাদ আলী-রূপা ফাউন্ডেশনকে।’

অভি মঈনুদ্দীন বলেন, ‘শ্রদ্ধেয় ববিতা আপা বাংলাদেশের চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি নায়িকা এবং ব্যক্তি জীবনে তিনি তার একমাত্র সন্তান অনিককে নিয়ে ভীষণ সুখী। আমি তাকে দীর্ঘ ২৬ বছর ধরে চিনি-জানি। মা পদক ২০২৬-এ এই সম্মাননা গ্রহণ করার জন্য তিনি ভীষণ উদ্‌গ্রীব হয়ে আছেন। কারণ এই সম্মাননা চলচ্চিত্রে একজন সফল মা হিসেবে এবং ব্যক্তি জীবনেও একজন সফল মা হিসেবে বিবেচনায় পাচ্ছেন তিনি।’

উল্লেখ্য, এর আগে ‘মা পদক’-এ বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছিলেন কিংবদন্তি নায়িকা শবনম, অভিনেত্রী দিলারা জামান, অভিনেত্রী আনোয়ারা ও চিত্রলেখা গুহ। চলতি বছরে সংস্কৃতি অঙ্গন থেকে ছয়জনকে, সাংবাদিকতায় দুইজনকে এবং ব্যাংক, আইন বিচার, বিমান বাহিনী, ডাক্তার পেশায় ১২ জন সফল ও গর্বিত সন্তানের মায়েদের’কে ‘মা পদক ২০২৬’ প্রদান করা হবে।

মা ও শিশুদের নিয়ে পলাশের উদ্যোগ

বিয়ে প্রসঙ্গে যে বার্তা দিলেন প্রভা

শিল্পী সমিতির নির্বাচনে লড়বেন বাপ্পারাজ-মুক্তি

সুস্থতার জন্য দোয়া চাইলেন তানিয়া বৃষ্টি

সবাই আমার খোঁজ নিচ্ছেন আমি কেমন আছি-নাদের চৌধুরী

প্রিন্সেস ডায়ানার অপ্রকাশিত কথোপকথন নিয়ে নির্মিত হচ্ছে প্রামাণ্যচিত্র

আল্লাহ আমাকে ভেতর থেকে বদলে দিয়েছেন: সিদ্দিকুর রহমান

ভারতের ‘মিনার-ই দিল্লি’ সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা

ঈদে আবুল হায়াতের ‘ভালোবেসেছিলাম’

জীবন ঘনিষ্ঠ গল্পের নাটকে কাজ করতে আলাদা একটা অনুভূতি কাজ করে: রিচি