হোম > বিনোদন > তারকা সংবাদ

শাবনূরের একমাত্র জাতীয় চলচ্চিত্র পুরস্কার, যা বললেন পরিচালক

বিনোদন রিপোর্টার

একের পর এক ব্যবসা সফল সিনেমা উপহার দিলেও বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর তার ক্যারিয়ারে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন একবার। ২০০৫ সালের ১৩ মে মুক্তি পাওয়া মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘দুই নয়নের আলো’ সিনেমায় অভিনয় করে শাবনূর শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

ছবিটি মুক্তির ২২ বছর পূর্ণ হয়েছে আজ ১৩ মে। বিশেষ এই দিনটিকে স্মরণ করে আবেগঘন এক পোস্ট দিয়েছেন সিনেমাটির নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক।

পোস্টে পরিচালক জানান, ‘দুই নয়নের আলো’ সিনেমার মাধ্যমেই চলচ্চিত্র পরিচালক হিসেবে তার যাত্রা শুরু হয়েছিল, এবং খুব কম বয়সে নিজের প্রযোজনায় সিনেমাটি নির্মাণ করতে গিয়ে নানা সংগ্রামের কথাও উল্লেখ করেন তিনি।

পরিচালক লেখেন, ‘দুই নয়নের আলো চলচ্চিত্রটি মুক্তির মাধ্যমে একজন নির্মাতা হিসেবে, চলচ্চিত্রের আঙ্গিনায় আমার যাত্রা শুরু হয়। খুব কম বয়স হওয়ার এই যাত্রাটি আমার জন্য সহজ ছিলো না। কোনো প্রযোজক না থাকায়, আমার নিজেকেই প্রযোজক হতে হয়েছে। মধ্যবিত্ত পরিবারের মানুষ হওয়ায় এই কাজটিও সহজ ছিলো না। তবু পরিবারের সহযোগিতায় নিজে প্রযোজনার মতো কঠিন কাজটি করতে পেরেছিলাম আমি।’

তিনি আরও জানান, ‘পরিচালক হয়ে চলার পথে আমি অসংখ্য মানুষের ভালোবাসা পেয়েছি, ঘৃণা পেয়েছি, সহযোগিতা পেয়েছি, বিশ্বাসঘাতকতা পেয়েছি, অনুপ্রেরণা পেয়েছি। রাস্ট্রের কাছ থেকেও আমি কাজের স্বীকৃতি পেয়েছি। দুই নয়নের আলো চলচ্চিত্রটি তিনটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। ‘জান্নাত’ চলচ্চিত্রটি শ্রেষ্ঠ পরিচালক সহ পাঁচটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে। বাংলাদেশের অন্যতম সেরা অভিনেত্রী শাবনুর ‘দুই নয়নের আলো’ চলচ্চিত্রের মাধ্যমে তার একমাত্র জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। সায়মন সাদিক ও তার প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ‘জান্নাত’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য লাভ করেন।’

পোস্টে নির্মাতা আরও স্মরণ করেন দেশের চলচ্চিত্র অঙ্গনের বহু কিংবদন্তি ও জনপ্রিয় শিল্পীর নাম। নিজের চলচ্চিত্রজীবনের গুরু হিসেবে তিনি কৃতজ্ঞতা জানান নির্মাতা জাকির হোসেন রাজুর প্রতি। পাশাপাশি সব প্রযোজক, কলাকুশলী ও শিল্পীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

সবশেষে নির্মাতা বলেন, ‘দুই নয়নের আলো চলচ্চিত্রটি আজ ২২ বছরে পা দিলো। এই চলচ্চিত্রটি সবসময় আমার জীবনে বিশেষ স্মৃতি হয়ে থাকবে। বেচে থাকলে অবশ্যই এই চলচ্চিত্রটির ২৫ বছর উদযাপন করবো। সবার কাছে দোয়া চাই, যেনো আরো ভালো এবং স্মরনীয় কিছু কাজ করে যেতে পারি। সবাই ভালো এবং সুস্থ থাকবেন।’

নতুন রুপে ফিরছে পূর্ণিমা

ফুটবল বিশ্বকাপের মঞ্চ মাতাবেন বাংলাদেশি সঞ্জয়

‘মা রক্তাক্ত অবস্থায় হাসপাতালে না গিয়ে, আমার স্কুলে চলে আসলো’

মায়েদের নিয়ে তারকাদের কিছু কথা

ঘরোয়া আলোচনার অডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ কুদ্দুস বয়াতি

বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ মাতাবেন নোরা ফাতেহি

মৌসুমীর-ওমর সানির বিচ্ছেদ নিয়ে গুঞ্জন, সত্যতা কতটুকু!

দোয়া চাইলেন গুরুতর অসুস্থ গায়ক বাদশা বুলবুল

মা ও শিশুদের নিয়ে পলাশের উদ্যোগ

‘মা পদক’ পাচ্ছেন ববিতা