হোম > বিনোদন > তারকা সংবাদ

যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

বিনোদন রিপোর্টার

২০১৭ সাল থেকে প্রতি বছরই যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত চ্যারিটি অরগনাইজেশন ‘আনন্দ মেলা’র ব্যানারে অ্যাওয়ার্ড অনুষ্ঠান হয়ে আসছে। আগামী ২৫ ও ২৬ জুলাই যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হলিউডের পাদদেশে বিখ্যাত হলিউড সাইন সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হবে ‘আনন্দ মেলা অ্যাওয়ার্ড ২০২৬’। এবারের আয়োজন বিগত দিনের অন্যান্য আয়োজনের চেয়ে অনেক বেশি আকর্ষণীয় এবং বর্ণাঢ্য হবে বলে জানিয়েছেন ‘আনন্দ মেলা’র প্রতিষ্ঠাতা ও সিইও খান মোহাম্মদ আলী।

তিনি জানিয়েছেন, আগামী ২৬ জুলাই বাংলাদেশের তথা উপমহাদেশের প্রখ্যাত নায়িকা ববিতাকে ‘আনন্দ মেলা’ লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড (আজীবন সম্মাননা) প্রদান করা হবে। অনুষ্ঠানের প্রধান অতিথি লস অ্যাঞ্জেলেসস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ববিতার হাতে এ সম্মাননা তুলে দেবেন।

ববিতা জানান, এবারই প্রথম যুক্তরাষ্ট্রের মাটিতে প্রবাসী বাংলাদেশিদের গড়া কোনো বড় সংগঠন থেকে তিনি আজীবন সম্মাননা পেতে যাচ্ছেন।

আমার দেশকে ববিতা বলেন, ‘এর আগে যুক্তরাষ্ট্র থেকে কয়েকটি সংগঠন আমাকে আজীবন সম্মাননা দিতে চেয়েছিল। নানান কারণে ব্যাটে-বলে সময় মেলেনি। ডিসট্রেসড চিলড্রেন অ্যান্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল-এর গুড উইল অ্যাম্বাসেডর হিসেবে যখন যুক্তরাষ্ট্রে কাজ করেছি তখন বিভিন্ন স্টেটে গিয়েছি, বাংলাদেশিরা আমাকে সম্মানিত করেছেন। তবে যুক্তরাষ্ট্রের মাটিতে আনন্দ মেলার এই আজীবন সম্মাননা আমার জন্য সত্যিই অনেক বড় বিষয়। আন্তরিক ধন্যবাদ জানাই আনন্দ মেলার প্রতিষ্ঠাতা ও সিইও খান মোহাম্মদ আলীকে যে তিনি এবং তার কমিটির বিবেচনায় আমাকে এই সম্মাননায় ভূষিত করতে যাচ্ছেন। সমন্বয়ক হিসেবে সাংবাদিক অভি মঈনুদ্দীনও ভীষণ সহযোগিতা করেছেন। আমার বিশ্বাস, হলিউডের পাশে বাংলাদেশিদের এই আয়োজন বাংলাদেশের সংস্কৃতিকে আরো আলোকিত করবে।’

খান মোহাম্মদ আলী বলেন, ‘ববিতা আপা আজীবন সম্মাননা গ্রহণ করতে সম্মত হয়েছেনÑএটা আনন্দ মেলা পরিবারের জন্য সত্যিই অনেক বড় এক প্রাপ্তি। বলা যেতে পারে এই আয়োজনে ববিতা আপা আসছেনÑএই খবরে ভীষণ উচ্ছ্বসিত যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ আমাদের কিংবদন্তি শ্রদ্ধেয় ববিতা আপার প্রতি। তাকে ঘিরে আমাদের বেশকিছু পরিকল্পনা রয়েছে। আশা করছি সবার সহযোগিতায় সবকিছু ঠিকঠাক মতো করতে পারব ইনশাআল্লাহ।’

২০২৩ সালের ৫ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রের নর্থ টেক্সাসে দিনটি ‘ববিতা ডে’ হিসেবে উদযাপিত হয়ে আসছে। উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে একুশে পদক-এ ভূষিত হয়েছেন এ অভিনেত্রী।

ভিন্ন তিনটি বয়সের চরিত্র ফুটিয়ে তোলা অনেকটাই চ্যালেঞ্জিং : হিমি

মোটরসাইকেল দুর্ঘটনার শিকার জোভান

দোয়া চেয়েছেন দীপা খন্দকার

দেশে মানুষের বিনোদনের খুবই সঙ্কট: আসিফ আকবর

আর্জেন্টিনা সাপোর্ট করার কারণ জানালেন মনির খান

শিল্পী সমিতির নির্বাচনে জলি

কলকাতায় মোশাররফ করিমকে হেনস্তা, যা জানা গেল

দর্শকের ভালোবাসাই আমার জীবনের সেরা প্রাপ্তি : সূচরিতা

‘আসুন দেশটার জন্য সবাই মিলে কিছু করি’

বিশ্বকাপ উন্মাদনায় তারকারা, জানা গেলো কে কোন দলের সমর্থক