হোম > বিনোদন > তারকা সংবাদ

সাদিয়া আয়মানের ‘বিবাহ বিভ্রাট’

বিনোদন রিপোর্টার

বিয়ে, পারিবারিক জটিলতা ও হাস্যরসের নতুন এক গল্প নিয়ে পর্দায় হাজির হচ্ছেন তারকা অভিনেত্রী সাদিয়া আয়মান। ‘বিবাহ বিভ্রাট’ শিরোনামের এই একক নাটকের কাহিনি রচনার পাশাপাশি পরিচালনা করেছেন প্রীতি দত্ত। চিত্রনাট্য লিখেছেন লিমন আহমেদ।

নাটকটিতে সাদিয়া আয়মানের বিপরীতে আরও একবার দেখা যাবে অভিনেতা ইরফান সাজ্জাদকে। এর আগে তারা ‘প্রিয় পরিবার’, ‘ফ্যামিলি এক্সপ্রেস’, ‘বর্ষা ও বাদলের সংসার’, ‘পুনরাবৃত্তি’, ‘আলোর জোনাকী’, ‘সে থাকে আড়ালে’, ‘হোপ’, ‘ভালোবাসার মেঘ বৃষ্টি’, ‘বিষণ্ণ মেঘ’, ‘পাথরে লেখা নাম’, ‘যেন তোমারই জন্য’, ‘কালো বরফ’ ও ‘কিস্তিতে প্রেম’-সহ বেশ কিছু নাটকে একসঙ্গে অভিনয় করে দর্শকের মনোযোগ কেড়েছিলেন। সেই ধারাবাহিকতায় ভিন্নরকম গল্প নিয়ে নির্মিত এই জুটির ‘বিবাহ বিভ্রাট’ দর্শকের প্রত্যাশা পূরণ করবে বলে আশা প্রকাশ করেছেন নির্মাতারা।

ইরফান-সাদিয়া জুটির পাশাপাশি নাটকের বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন দিলারা জামান, তুতিয়া ইয়াসমিন পাপিয়া, বাপ্পি বাসার, শশী আফরোজা, সাজ্জাদ চৌধুরী ও সায়রা প্রমুখ। শিগগিরই নাটকটি ‘ক্লাব ইলেভেন’ ইউটিউব চ্যানেলে দর্শকের জন্য উন্মুক্ত করা হবে।

নাটকটি প্রসঙ্গে সাদিয়া আয়মান বলেন, এর আগে যে নাটকগুলোতে তিনি অভিনয় করেছেন, সেগুলো থেকে ‘বিবাহ বিভ্রাট’-এর কাহিনি ও চরিত্র কিছুটা ভিন্নরকম। নাটকটি দর্শকের ভালো লাগবে বলেও আশাবাদী এই অভিনেত্রী।

এদিকে নাটকের পাশাপাশি সাদিয়া আয়মান সম্প্রতি দর্শক প্রশংসা কুড়িয়েছেন ‘আরও কিছুক্ষণ’ নামের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করে। রুবায়েত মাহমুদ পরিচালিত এই সিনেমায় সাদিয়ার বিপরীতে ছিলেন তরুণ অভিনেতা শাফিন আহমেদ।

বিচ্ছেদের পোস্ট সরিয়ে ফেসবুক থেকেও আড়ালে ন্যান্সি

তৃতীয় সংসারেও বিচ্ছেদ, মেহেদীর সঙ্গে পথচলার ইতি টানলেন ন্যান্সি

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির রিমান্ড শুনানি পিছিয়ে ৩০ নভেম্বর

শাকিবের সঙ্গে নিজের সম্পর্ক স্পষ্ট করলেন মিষ্টি জান্নাত

যে কারণে মিস ইউনিভার্স থেকে বাদ পড়লেন মাহি

মানহানির মামলা করলেন তানজিন তিশা, তদন্তে ডিবি

শুটিং সেটেই নিভে গেছে যেসব তারকার জীবন

সোহেল খানের মৃত্যুতে ফারুকীর স্মৃতিচারণ

সোহেল খানের মৃত্যুর আগে যা ঘটেছিল

অসুস্থতা কাটিয়ে অভিনয়ে তানিয়া বৃষ্টি, ২ দিনে নাটকের ভিউ ১৬ লাখ